editor
প্রকাশিত: 5:48 PM, January 31, 2025
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের জেরে দু’পক্ষের সংঘর্ষে বাবুল মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ এই ঘটনায় আরোও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহত বাবুল মিয়া( ৪৫) নন্দীরগাঁও ইউনিয়নের সন্দ্রাগাঁও গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় গত (৩০ জানুয়ারি) গোয়াইনঘাট থানাধীন সালুটিকর এলাকার নন্দীরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও গ্রামে পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপ কে কেন্দ্র করে বাবুল মিয়া গং ও একই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে আব্দুল রহিম গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়া মারা যায়।
গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ ও জরিপের বিরোধে দুপক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। তবে এ ঘটনা পুলিশ ৩ জনকে আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন