editor

প্রকাশিত: 11:02 AM, September 29, 2026

গোয়াইনঘাটে কামরুল-খাইরুল চক্রের তাণ্ডব, জিম্মি সীমান্তবাসী

আওয়ামী লীগ আমলে মন্ত্রীর ‘খাস লোক’, এখন নতুন পরিচয়ে বহাল তবিয়তে

গোয়াইনঘাটে কামরুল-খাইরুল চক্রের তাণ্ডব, জিম্মি সীমান্তবাসী

5

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত জনপদে এখন এক মূর্তমান আতঙ্কের নাম চিহ্নিত বালুখেকো ও চোরাকারবারি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অন্যতম রূপকার হিসেবে উঠে এসেছে কামরুল ইসলাম ও খাইরুল ইসলামের নাম। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সাবেক মন্ত্রী ইমরান আহমদের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন এই দুই ভাই।

২০১৯ সালে তৎকালীন মন্ত্রী ইমরান আহমদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া কামরুল ইসলাম এবং মন্ত্রীর সাথে ছবি তুলে এলাকায় ক্ষমতার দাপট দেখানো চক্রটি গত ৫ আগস্টের পর রাতারাতি ভোল পাল্টে ফেলেছে। বিতর্কিত যুবদল নেতা জুবের আহমদের সাথে যোগসাজশে নিজেদের রাজনৈতিক পরিচয় বদলে বিএনপি সমর্থিত সংগঠনে পদ হাতিয়ে নেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবি এবং সাংগঠনিক নথিপত্রে দেখা যায়, বিগত সরকারের আমলে সুবিধাভোগী কামরুল ইসলাম ২৪ জুলাই ২০২৬ তারিখে অনুমোদিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’ গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে পদ বাগিয়ে নিয়েছেন। একই কমিটির ৬ নম্বর ক্রমিকে যুগ্ম আহ্বায়ক পদে বসানো হয়েছে তার ভাই খাইরুল ইসলামকে। সাবেক মন্ত্রী ইমরান আহমদের সাগরেদ হিসেবে পরিচিত এই চক্রের এমন রাজনৈতিক ভোলবদল এবং বিরোধী সংগঠনে অনুপ্রবেশ নিয়ে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

2

স্থানীয়দের অভিযোগ, গোয়াইনঘাটের ইজারা বহির্ভূত ‘কইনা জঙ্গল’ (কন্যা জঙ্গল) ও হাজিপুর বালু মহালে অবৈধ বালি লুটপাট এবং নকশিয়া পুঞ্জি সীমান্ত দিয়ে মদ, চিনি, গরু ও স্বর্ণ চোরাচালানের একচ্ছত্র নিয়ন্ত্রণ কামরুল, খাইরুল ও জুবের বাহিনীর হাতে। গত ৩০ জুন এবং ১৩ জুলাই গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে। তবে অভিযানের খবর আগেভাগে পেয়ে সটকে পড়েন কামরুল, খাইরুল ও জুবের।

5

টাস্কফোর্সের অভিযানের পরও তাদের তাণ্ডব থামেনি; আহারকান্দি, মাতুরতল ও বিজিবি নিয়ন্ত্রিত এলাকা প্রতাপুরে এখনও অব্যাহত রয়েছে তাদের অবৈধ বালি উত্তোলন।প্রশাসনের অভিযানের প্রতিশোধ নিতে গত ১৮ জুলাই হাজিপুর বালু মহালের ২৫টি বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে এই সিন্ডিকেট।

এতে ১০-১২ জন গ্রামবাসী গুরুতর আহত হন। এর আগে বালি মহাল নিয়ে বিরোধের জেরে তোফায়েল আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে তার বৃদ্ধ বাবার একটি আঙুল কেটে নিয়ে জুবের ও কামরুল বাহিনীর সদস্যরা উল্লাস প্রকাশ করে। অভিযোগ রয়েছে, এই পৈশাচিক ঘটনাটি ৩ লাখ টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন থানার এক দায়িত্বশীল কর্মকর্তা।

1

এ বিষয়ে গোয়াইনঘাট থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অপরাধী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। তোফায়েলের বাড়িতে হামলার ঘটনাটি গুরুত্বের সাথে পুনরায় তদন্ত করা হচ্ছে।

5

অন্যদিকে গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী জানান, অপকর্মকারীদের কোনো স্থান সংগঠনে হবে না। আইন প্রয়োগকারী সংস্থা কঠোর ব্যবস্থা নিলে এতে দলীয়ভাবে কোনো বাধা থাকবে না।রাজনৈতিক পরিচয় বদলে পার পেতে চাওয়া কামরুল-খাইরুল ও জুবের বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড ও চোরাচালানের হাত থেকে বাঁচতে প্রশাসনের সরাসরি ও আশু হস্তক্ষেপ কামনা করছেন সীমান্ত এলাকার সাধারণ মানুষ।

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সিলেটে জিয়া  মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালী ও পথসভায় সিলেটে জিয়া মঞ্চের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সহযোগী সংগঠন ‘জিয়া মঞ্চ’-এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে এক বর্ণাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে  ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্য বহনকারী ভ্যান বিতরণ

4 সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার লক্ষ্যে ১৪, ২৩ ও

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আংশিক আহ্বায়ক কমিটি গঠন

5 সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের ২ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো: ফখরুল ইসলাম সুমনকে

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

সিলেট বিমানবন্দরে টার্কিশ এয়ারওয়েজ চালুর দাবি গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার

8 ‎‎‎​সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক সলিসিটর এম ইয়াওর উদ্দিন ও কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বিমানবন্দর থানা কমিটি গঠন

2 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরের আওতাধীন বিমানবন্দর থানা কমিটি ঘোষণা করা হয়েছে। 6 মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক : আগামীকাল সিলেট ও হবিগঞ্জের দুই স্পটে কার্যক্রম পরিদর্শন করবেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

7 ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করতে সিলেট ও হবিগঞ্জ সফরে আসছেন বাণিজ্য, বস্ত্র ও পাট

যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন

6 সিলেট নগরীর কালীঘাটস্থ যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কমিটিতে

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব

সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় শফিকুল ইসলাম রাজীব

6 সিলেট মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নানা রাজনৈতিক সমীকরণ। 2 বিগত

1
6