editor
প্রকাশিত: 2:39 PM, October 31, 2025
এ কে আজাদ, গোয়াইনঘাট:: সিলেটের গোয়াইনঘাটে বালু পরিবহনকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যবসায়ীর ট্রাক্টর আটক করে চাঁদা দাবি ও হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা ট্রাক্টরটি ছিনিয়ে নিয়ে যায় এবং ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দেয় বলে জানা গেছে।
ভুক্তভোগী মোঃ সুহেল আহমদ (৪০) বুধবার (২৯ অক্টোবর) গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৮ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে নিজস্ব জমি থেকে গৃহ নির্মাণের জন্য বালু বোঝাই ট্রাক্টর (মডেল–৪৫, আনুমানিক মূল্য ৮ লাখ টাকা) নিয়ে বাড়ির পথে ফিরছিলেন সুহেল আহমদ।
এসময় একই এলাকার নাজিম উদ্দিন (৪২), ছমির উদ্দিন (৩০), নাঈম আহমদ (২০), পিয়ারা বেগম (৬২) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ট্রাক্টরের গতিরোধ করে বালু আনার জন্য চাঁদা দাবি করে।
বাধা দেওয়ায় তারা ট্রাক্টরের ড্রাইভার দুলাল আহমদ ও হেলপার সাইফুর আহমদকে লোহার রড, স্টিল পাইপ ও কাঠের রুল দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে আহত করে। পরে তারা ট্রাক্টরটি জোরপূর্বক নিয়ে গিয়ে বিবাদী নাজিম উদ্দিনের বাড়িতে রাখে। বর্তমানে ট্রাক্টরটি তার বাড়িতেই রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় বিবাদীরা গালিগালাজ করতে করতে বলেন— আমাদের টাকা না দিলে ট্রাক্টরও যাবে না, তোর জীবনও শেষ হবে। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তারা পালিয়ে যায়, তবে যাওয়ার সময় প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যায়।
আহত ড্রাইভার ও হেলপার বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
অভিযোগের সাক্ষী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে, মোঃ সাইফুর আহমদ (২৮), দুলাল আহমদ (৩৩), ইলিয়াস আহমদ (৩০), ইসলাম উদ্দিন (৪৫), সালেহ আহমদ (৪০) ও শিব্বির আহমদ (৩০)।
অভিযোগকারী বলেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে চাঁদা দাবি করে আসছে। এখন প্রকাশ্যে হামলা করে ট্রাক্টর ছিনিয়ে নিয়েছে। আমি পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম তালুকদার বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
স্থানীয় সূত্র জানায়, জমি ও বালু পরিবহন নিয়ে দুই পরিবারের মধ্যে পুরনো বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও ট্রাক্টর উদ্ধারের দাবি জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন