editor

প্রকাশিত: 11:45 AM, August 20, 2026

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি বন্ধ হয়নি, বহাল তবিয়তে ‘আলিম বাহিনী’

সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, বেপরোয়া চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগে সংবাদ সম্মেলনের পরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

বরং অভিযোগ উঠেছে, আগের মতোই বহাল তবিয়তে নৌপথে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে আব্দুল আলিম ওরফে আলিম উদ্দিনের নেতৃত্বাধীন একটি চক্র।

শ্রমিকদের অভিযোগ, গোয়াইনঘাট থেকে ছেড়ে যাওয়া প্রতিটি বল্গেট থেকে ৭ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা আদায়ের পর চক্রটির সদস্যরা নৌযানগুলোকে সালুটিকর পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এতে নৌপথে পণ্য পরিবহনকারী শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

ভুক্তভোগী নৌযান শ্রমিকদের দাবি, শুধু একজন-দুজন নয়, আলিমের নেতৃত্বাধীন এই বাহিনীতে প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য রয়েছে। তারা দলবদ্ধভাবে বিভিন্ন নৌযানে উঠে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।এর আগে গত ১৬ জুন সিলেট অনলাইন প্রেসক্লাবের রাগীব আলী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগঠন গোয়াইনঘাটের সভাপতি সুমন আহমেদ লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেছিলেন। সংবাদ সম্মেলনে নৌপথে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও শ্রমিকদের নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়েছিল, গত ১৩ জুন গোয়াইনঘাট উপজেলায় বালু আনতে গেলে একদল চাঁদাবাজ জাহাজে উঠে শ্রমিকদের ভয়-ভীতি দেখায়। এর প্রতিবাদে পরদিন ১৪ জুন বিকেলে গোয়াইনঘাটে শ্রমিক সংগঠনগুলোর কার্যালয়ে সমাধানের লক্ষ্যে শ্রমিক ও নেতৃবৃন্দ আলোচনা সভায় বসেন।

অভিযোগ রয়েছে, ঠিক সেই সময় আব্দুল আলিমের নেতৃত্বে একদল লোক লাঠিসোটা নিয়ে ট্রলারযোগে সেখানে এসে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে কয়েকজন শ্রমিক আহত হন বলে অভিযোগ করেন তারা।

শ্রমিকদের আরও অভিযোগ, হামলার পর তারা গোয়াইনঘাট থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোনো আইনি সহযোগিতা করেনি। উল্টো তাদের থানার বারান্দা থেকে বের করে দেওয়া হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এমনকি ছাতক নৌ পুলিশ ফাঁড়ির আইসি এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে বারবার নিরাপত্তা চেয়েও কোনো কার্যকর সুরাহা পাওয়া যায়নি বলে দাবি করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, গোয়াইনঘাট থেকে শুরু করে ঢাকা-নারায়ণগঞ্জ রুট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে তারা নিয়মিত চাঁদাবাজ চক্রের হাতে হেনস্থা ও মারধরের শিকার হচ্ছেন। তাদের অভিযোগ, পুলিশের নামে ৫ হাজার টাকা, ইউনিয়ন ট্যাক্সের নামে ২ হাজার টাকা এবং হিজড়াবাহিনী দিয়েও জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে।

এছাড়া বিআইডব্লিউটিএ-এর ইজারাদারদের বিরুদ্ধেও দ্বিগুণ ও অবৈধ টাকা আদায়ের অভিযোগ তুলেছেন শ্রমিকরা। গোয়াইনঘাট থেকে কিছুটা সামনে গেলেই প্রতি ফুট হিসেবে ১ টাকা করে কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এরপর সালুটিকর ও বাধাঘাটের মধ্যবর্তী স্থানে শ্রমিকদের মারধর করে ৪ থেকে ৫ হাজার টাকা এবং ছাতক এলাকায় পৌঁছালে আবারও বিআইডব্লিউটিএ-এর নামে এককালীন ৮ হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

গত ১৪ জুন নৌ পুলিশ সিলেট অঞ্চলের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল।কিন্তু সংবাদ সম্মেলনের পরও চাঁদাবাজি বন্ধ না হওয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে নৌপথে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে কে? আর কার ছত্রচ্ছায়ায় এত বড় একটি চক্র দিনের পর দিন নৌযান থেকে চাঁদা আদায় করে যাচ্ছে?

শ্রমিকদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে নৌপথে চাঁদাবাজি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে শুধু শ্রমিকরাই নয়, নৌপথে পণ্য পরিবহনের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সবাই ক্ষতির মুখে পড়বেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকরা প্রশাসনের কাছে চারটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছেন। এগুলো হলো সিলেটের গোয়াইনঘাটে দ্রুত একটি স্থায়ী বা অস্থায়ী নৌ পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হবে। রাতে লোড পয়েন্টগুলোতে নৌ পুলিশের টহল জোরদার করতে হবে।সব ধরনের অবৈধ চাঁদা ও ‘মার্কা’র নামে চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে।সরকারি নিয়মের বাইরে বিআইডব্লিউটিএ-এর নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে হবে।

শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনতিবিলম্বে নৌ-সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ না হলে তারা যেকোনো সময় সব ধরনের পণ্য পরিবহন বন্ধ করে যুগপৎ কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন। একই সঙ্গে সিলেটের গোয়াইনঘাটকে ব্যবসার জন্য সম্পূর্ণ ‘অনিরাপদ এলাকা’ হিসেবে ঘোষণা করার কথাও জানিয়েছেন তারা। নৌযান শ্রমিকরা তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), নৌ পুলিশ প্রধান, সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এবং গোয়েন্দা সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

ভুক্তভোগী শ্রমিকদের দাবি, অভিযোগের পর অভিযোগ, লিখিত আবেদন ও সংবাদ সম্মেলন—সবকিছুর পরও যদি নৌপথে চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে এর পেছনে কারা রয়েছে এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তা খতিয়ে দেখা জরুরি। এ ব্যপারে জানতে আলিম উদ্দিনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এ ব্যপারে কিছু জানিনা।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে