editor

প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুন ৭, ২০২৬

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

2

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

4

রোববার (৭ জুন) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ে এই সচেতনতামূলক মহড়ার আয়োজন করা হয়। মহড়ার পূর্বে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

4

সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী ভিপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

সভায় সভাপতির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী ভিপি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ এবং সিলেট অঞ্চল বন্যা ও ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এ ধরনের বাস্তবমুখী ও ব্যবহারিক মহড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষের সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

4

উপস্থিত ছিলেন ছিলেন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সাহাবুদ্দিন সিহাব, সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক কুতুবউদ্দিন, ডিআরসি এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর এসএমএম জুবায়ের আলম, বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সহকারী পরিচালক মো: মিজানুর রহমান, জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম সংশ্লিষ্ট কর্মকর্তা মনজুরুল ইসলাম, প্রোগ্রাম অফিসার নাজমুল হক, ফিন্যান্স অফিসার মোহাম্মদ হোসেন, সিলেট ইউনিটের যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির এবং রেড ক্রিসেন্ট সোসাইটির একঝাঁক উদ্যমী যুব স্বেচ্ছাসেবকবৃন্দ।

ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীদের পরিচালনায় ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা অগ্নিনির্বাপণ ও বন্যার সময় উদ্ধার অভিযানের বিভিন্ন কৌশল রপ্ত করে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও রেড ক্রিসেন্টের জেলা ও জাতীয় পর্যায়ের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দুর্যোগকালীন সময়ে বন্যা (ফ্লাড) ও অগ্নিকাণ্ড (ফায়ার সেফটি) মোকাবিলায় বাস্তবমুখী মহড়ার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণকে সচেতন করা এবং জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষার্থে করণীয় সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

ছাতক-কোম্পানীগঞ্জ সীমান্তে স্বপ্নের অগ্রযাত্রা সেতুর উদ্বোধন

5 সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গাংপাড় নয়াকুট গ্রামে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে তরুন সমাজ সেবক ও উদ্যোক্তা

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

সিলেটে ক্লাসিক পেইন্টসের নতুন শোরুমের শুভ উদ্বোধন

5 সিলেটের নগরীর ৫নং ওয়ার্ডের আম্বরখানায় উদ্বোধন হলো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ক্লাসিক পেইন্টসের নতুন শোরুম। রোববার (৭ই জুন) বিকেলে বড়বাজার

সিলেট ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ

সিলেট ব্যবসায়ী সমিতির সদস্য স্মার্ট কার্ড বিতরণ

4 সিলেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতিভুক্ত এলাকার ব্যবসায়ীদের মাঝে ‘সদস্য স্মার্ট কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 3 রবিবার (৭

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

গোয়াইনঘাটে রেড ক্রিসেন্টের উদ্যোগে ফ্লাড ও ফায়ার সেফটি মহড়া

3 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আওতাধীন গোয়াইনঘাট উপজেলায় পরিচালিত বাংলাদেশ এনহ্যান্সড কমিউনিটি রেজিলিয়েন্স প্রোগ্রামের অংশ হিসেবে বিশেষ ফ্লাড

সিসিক নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক

সিসিক নিবার্চনে মেয়র পদে জনপ্রিয়তার শীর্ষে ডক্টর এম এ মোশতাক

1 আগামী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন

ডেঙ্গু প্রতিরোধে ‘দেশ যুব সংগঠন’ সিলেট’র সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

ডেঙ্গু প্রতিরোধে ‘দেশ যুব সংগঠন’ সিলেট’র সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

4 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় মশার বংশবিস্তার রোধ, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ সভা

রামিসা হ ত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃ ত্যু দ ণ্ড

রামিসা হ ত্যা মামলায় সোহেল ও স্বপ্নার মৃ ত্যু দ ণ্ড

3 রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। রায়ে প্রধান

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

2 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

1
4