admin

প্রকাশিত: 1:52 PM, October 25, 2025

গোয়াইনঘাট খাবলে খাচ্ছে ‘বালুদস্যু’ মনির চক্র

গোয়াইনঘাট খাবলে খাচ্ছে ‘বালুদস্যু’ মনির চক্র

3

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নদী নালা হাওর-বাওর ও বিল খাবলে খাচ্ছে ‘বালুদস্যু’ জনৈক মনির চক্র। উপজেলাধীন বিভিন্ন নদী-নালা থেকে নদীবন্দর (BIWTA) ইজারা নামে সরকারি বালুসম্পদ তারা হরিলুট করছে।
দৈনিক হাজার হাজার কোটি টাকার বালু লুট করলেও দেখার কেউ নেই। এতে করে ধংস হচ্ছে ইসিএ এলাকাসহ সর্বত্র পরিবেশ ও প্রতিবেশ। আর্থিক ও শারীরিক জুলুৃম করা হচ্ছে বালুপাথর পরিবহন শ্রমিকদের উপর। লুটেরা চক্র ফাকি দিচ্ছে সরকারের হাজার হাজার কোটি টাকার রাজস্ব।
সার্বিক পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় উপজেলাবাসী নদীবন্দর (BIWTA) নামে কথিত ইজারা বাতিল ও লুটেরাচক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবি জনিয়েছে। গত বুধবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেওয়া এক আবেদনে এ দাবি জানানো হয়।
আবেদনে অভিযোগ করা হয়, সিলেট জেলার গেয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামর জনৈক মনির উদ্দিনের নেতৃত্বে একদল আওয়ামী চাঁদাবাজ ও লাঠিয়াল বাহিনী উপজেলার ডাউকি নদী, গোয়াইন নদী ও চেঙ্গেরখাল নদীসহ বিভিন্ন নদীর তীর এবং ইজারা বহির্ভু এলাকায় ক্যাম্প ও ছাউনী বসিয়ে জোরপূর্বক অধিকহারে টোল ও চাঁদা আদায় করে চলেছে।
মনির উদ্দিন ও তার অনুগত লাঠিয়াল বাহিনী কথিত নদীবন্দর (BIWTA) ইজারাপত্রের ৩,৪ ও ৫ নং কলামে বর্ণিত শর্তাদি লংঘন করে ইজারা বহির্ভুত ও নিষিদ্ধ ইসিএ (ECA) এলাকাধীন গোয়াই নদীর অববাহিকা, উপজেলার বাউরবাগ হাওর, বাউরবাগ মৌজা, নন্দাইর হাওর ও তিলকুল্লী হাওর এবং ইজারা বহির্ভুত অন্য নদীর পীরের বাজার এলাকায় ক্যাম্প ও ছাউনী বসিয়ে টোল নামে ব্যাপক হারে চাঁদাবাজি করছে।
তারা নিয়মানুযায়ী প্রতি ঘনফুট বালু থেকে নির্ধারিত ২৩ পয়সার স্থলে জোরপূর্বক ২.৫০ টাকা করে টোল নামে জোরপূর্বক চাঁদা আদায় করছে। এতে করে সাধারণ শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতিসহ চরম হয়রানির শিকার হচ্ছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ‘বালুদস্যু’ মনিরের লাঠিয়াল বাহিনী নিজেদের অনুগত হাজার হাজার শ্রমিক নিয়োজিত করে ইজারা বহির্ভুত নদী ও তীর এলাকা থেকে অবৈধ বালু উত্তোলন করিয়ে বিক্রয় ও বিপনন করছে। এতে করে সরকারের রাজস্ব ফাঁকিসহ পরিবেশ ও প্রতিবেশ ধ্বংস হচ্ছে।
আবেদনে এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষাসহ লুটপাট, চাঁদাবাজি ও হয়রানী বন্ধে সিলেট জেলার গোয়াইনঘাট উপজলাধীন নদীগুলোর কথিত বিআইডব্লিউটিএ- (BIWTA) ইজারা বাতিল সহ লুটেরাদের দমনে আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়।
সিলেটের জেলা প্রশাসক কার্যলয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।
অভিযোগের অনুলিপি সিলেটের বিভাগীয় কমিশনার, নৌপরিবহন মন্ত্রনালয় সচিব ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিবসহ সরকার ও প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীল মহলেও প্রেরন করা হয়েছে। এ বিষয়ে বক্তব্য নিতে মনির উদ্দীনের হোশাটসঅ্যাপ মোবাইল নাম্বারে কল দিলে তিনি প্রতিবেদকের মোবাইল ফোন রিসিভ করেননি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

4 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

1 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

6 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
3