editor
প্রকাশিত: 5:39 PM, March 20, 2025
গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে চোরাচালানির সঙ্গে জড়িত চাচা ভাতিজা গুলিবিদ্ধ হয়েছেন।
এলাকাবাসী জানান, বিছনাকান্দি ইউনিয়নের মরকিটিলা বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার ভারতের অভ্যান্তরে গুলিবিদ্ধ হন। তারা দীর্ঘ দিনধরে সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত। গত বুধবার( ১৯ মার্চ) বিকাল ৩ টার দিকে বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার
চাচা ও ভাতিজা। জাকির মিয়ার ছেলে ইয়ামিন মিয়া(২২) ও তার আপন চাচা আক্তার হোসেন। তারা দুজন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
স্থানীয় বাসিন্দা সামিম মিয়া জানান,সীমান্তে চিনি আনতে গিয়ে দুজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছেন তিনি। গুলিবিদ্ধ হয়ে তাঁরা গোপনে সিলেট শহরে চিকিৎসা নিচ্ছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর মেইন পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় ভারতের অভ্যান্তরে গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া, আক্তার হোসেন সহ একদল বাংলাদেশী চোরাকারবারি ভারতের সীমান্তের ওপারে চিনি আনতে যান।
এসময় চোরাকারবারিরা খাসিয়াদের সাথে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন।এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি ছোড়া গুলি ছুঁড়ে। এতে দুই জন গুলিবিদ্ধ হন। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি র) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক কালবেলা কে বলেন,সীমান্তের ওপারে দুজন বাংলাদেশী গুলিবিদ্ধ হয়েছে। ভারতীয় খাসিয়ার সাথে চোরাচালানি লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে এক পর্যায়ে খাসিয়াদের ছোঁড়া গুলিতে দুজন আহত হওয়ার বিষয়টি শুনেছেন। তবে এ বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফর) নিকট প্রতিবাদ
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন