editor

প্রকাশিত: 11:25 AM, September 17, 2026

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

7

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে।

4

স্থানীয়দের দাবি, এসব সীমান্ত দিয়ে ভারতীয় চিনি, চা-পাতা, শাড়ি-লুঙ্গি, কসমেটিকস, ব্র্যান্ডের স্মার্টফোন, মোটরসাইকেল, মাদকসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে প্রবেশ করে।

8

অভিযোগ রয়েছে, এসব পণ্যের চালান নির্বিঘ্নে পারাপারের কথা বলে গোয়াইনঘাট থানা পুলিশ ও ডিবির একটি শাখার নাম ব্যবহার করে শ্যাম কালা নিয়মিত অর্থ আদায় করেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, চোরাচালানের বিভিন্ন চালান থেকে আদায় করা অর্থের একটি অংশ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসাধু সদস্যের কাছে পৌঁছে দেওয়া হয় বলে এলাকায় দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। একই সঙ্গে চাঁদাবাজির অর্থের একটি অংশ স্থানীয় কয়েকজন সাংবাদিককেও ‘বখরা’ হিসেবে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, পশ্চিম জাফলং এলাকায় বেড়ে ওঠা শ্যাম কালা একসময় সাধারণ পাথর শ্রমিক হিসেবে কাজ করতেন। পরবর্তীতে সীমান্তকেন্দ্রিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তার জীবনযাপন ও সম্পদে ব্যাপক পরিবর্তন এসেছে।

6

অভিযোগকারীদের দাবি, বর্তমানে তার ব্যক্তিগত গাড়ি, দামি মোটরসাইকেল ও সিলেট শহরে বিলাসবহুল ফ্ল্যাটসহ বিভিন্ন সম্পদ রয়েছে। এমনকি ব্যক্তিগত নিরাপত্তার জন্য ভাড়াটে লোকজন ব্যবহারের অভিযোগও রয়েছে।

এদিকে স্থানীয় সূত্রগুলো দাবি করছে, শ্যাম কালা অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং তার ব্যক্তিগত ‘শ্যাম কালাড’ ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির পোস্ট শেয়ার করতেন।স্থানীয়দের দাবি, শ্যাম কালার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে চোরাচালান ও চাঁদাবাজিসহ নানা অভিযোগে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপরও তার বিরুদ্ধে দৃশ্যমান আইনগত ব্যবস্থা না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে জানতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল গ্রহণ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর অবস্থানের মধ্যেও যদি আইনশৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে কেউ দীর্ঘদিন অর্থ আদায় করে থাকে, তাহলে এর নেপথ্যে কারা রয়েছে এবং অভিযোগগুলোর বিষয়ে প্রশাসন কবে কার্যকর তদন্ত করবে? সংশ্লিষ্টদের দাবি, চোরাচালানের অর্থের উৎস, কথিত ‘লাইনম্যান’ ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

5

স্থানীয় সুত্রমতে- পশ্চিম জাফলং ইউনিয়নে বেড়ে ওঠা শ্যাম কালা এ কসময় ছিলেন একজন সাধারণ পাথর শ্রমিক। বিগত সময়ে রাতের আঁধারে পাথর চুরি করতে গিয়ে পুলিশের দৌড়ানি খেয়ে পালিয়ে আসা শ্যাম কালা আজ পুলিশের নামেই চাঁদাবাজি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে কাটাচ্ছেন রাজকীয় বিলাস জীবন। লাইনম্যান শ্যাম কালার বিরুদ্ধে অদৌ কি আইনানুগ কোন ব্যবস্থা নিতে পারবে প্রশাসন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোয়াইনঘাট উপজেলার সচেতন মহলে!

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

১৬নং ওয়ার্ড সচিব ছাত্রলীগ নেতা শেখ নাসিরের বিরুদ্ধে টিসিবির পণ্য ও প্রকল্প ফান্ডের অর্থ আত্মসাতের অভিযোগ

1 গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার মামলায় আসামি হওয়া সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ১৬ নম্বর ওয়ার্ডের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

সিলেটে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ব্যতীত সব মেলা বন্ধের দাবি মেট্রোপলিটন চেম্বারের

1 বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক মন্দা, অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তীব্র বিদ্যুৎ ঘাটতির বিষয়টিকে বিবেচনায় রেখে আন্তর্জাতিক বাণিজ্যমেলা ব্যতীত সিলেটে

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেট শাহী ঈদগাহ মাঠে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলা বন্ধের দাবি

4 বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটে সৃজনশীল পণ্য প্রদর্শনী মেলার আয়োজনের উদ্যোগকে স্থানীয়

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

জাফলং থেকে তামাবিল শাহপরানের বিরুদ্ধে আধিপত্য, লুটপাট ও চাঁদাবাজির অভিযোগ

1 সিলেটের পাথর ও বালুবহুল সীমান্তাঞ্চল জাফলংয়ের পাথর কোয়ারি থেকে তামাবিল স্থলবন্দর ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই দুই এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

গোয়াইনঘাট সীমান্তে শ্যাম কালার দাপট ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে পুলিশ

2 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের সীমান্তপথ দিয়ে চোরাই পথে ভারতীয় পণ্য প্রবেশকে কেন্দ্র করে ‘লাইনম্যান’ খ্যাত শ্যাম কালার বিরুদ্ধে

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা ফেসবুকে আলোচনার ঝড়

8 রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিলেটে

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

প্রধানমন্ত্রীর নীতি উপেক্ষা করে সিসিক প্রশাসক কাইয়ুম চৌধুরী নগরবাসীর ট্যাক্সের টাকায় সংবর্ধনা আয়োজন

5 সরকারি কর্মকাণে খরচ কমানো ও কৃচ্ছ্রসাধনের কঠোর নির্দেশনা চললেও সিলেট সিটি করপোরেশনে (সিসিক) দেখা গেছে বিপরীত চিত্র। সিলেট সফররত

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

3 সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 7 বুধবার (১৬ সেপ্টেম্বর)

1
3