editor

প্রকাশিত: 9:45 PM, February 9, 2026

‘গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের’

শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

‘গোলাপগঞ্জের জনসমুদ্র প্রমাণ করে সিলেট-৬ আসন ধানের শীষের’

3

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে গোলাপগঞ্জ উপজেলা সদরের বাস টার্মিনালে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভা বিকালে হলেও দুপুরের পর থেকে সভাস্থলে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ সাধারণ মানুষ জড়ো হতে থাকেন। খন্ড খন্ড মিছিলসহকারে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে শামিল হন সেখানে। বিকালে সভাস্থল যেন জনসমুদ্রে পরিণত হয়। এ ‘জনসমুদ্র’ থেকে আওয়াজ উঠে শুধু- ভোট দিবো কিসে; ধানের শীষে।

গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বলের পরিচালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপঞ্জ-বিয়ানীবাজারবাসীর ভালোবাসায় আমি অভিভূত। আমি সুযোগ পেলে এই দুই উপজেলার মানুষের ভালোবাসার ঋণ রক্ত দিয়ে হলেও শোধ করতে চাই। প্রতীক বরাদ্দের পর সময় স্বল্পতার কারণে আমি অনেক এলাকায় যেতে পারিনি, আমি আপনাদের কাছে এ ব্যাপারে ক্ষমাপ্রার্থী। কথা দিচ্ছি, বিজয়ী হলে সর্বপ্রথম এসব এলাকাতেই আমি যাবো।

তিনি বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে আমি ঢেলে সাজাতে চাই। এজন্য ১২ তারিখ আপনাদের সর্বাত্মক ও সর্বোচ্চ ভালোবাসা চাই। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের একটি ঘরও আমি গ্যাসবঞ্চিত রাখতে চাই না। রাখতে চাই না কোনো গ্রাম উন্নয়নবঞ্চিত। আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের সামনেই আমার বেড়ে উঠা। দীর্ঘ ২৫টি বছর ধরে এই দুই উপজেলার প্রতি এলাকায় চষে বেড়িয়েছি। প্রতিটি গ্রামের সমস্যা আমি জানি। বিজয়ী হলে আমাকে বলা লাগবে না, নিজে থেকেই আপনাদের সমস্যা সমাধান করে দিবো ইনশা আল্লাহ।

এমরান আহমদ চৌধুরী বক্তব্যের শুরুতেই গোলাপগঞ্জের বীর শহিদ মুক্তিযোদ্ধা, জুলাই শহিদ, ইলিয়াস আলী ও ইফতেখার আহমদ জুনেদসহ সিলেটের গুম হওয়া নেতাকর্মী এবং সিলেট-৬ আসনের সাবেক সাংসদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

1

সভায় অন্য বক্তারা বলেন- এমরান আহমদ চৌধুরী একজন জনবান্ধব নেতা। তিনি পরিক্ষিত জনসেবক। সুতরাং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের প্রকৃত উন্নয়নের স্বার্থে ১২ ফেব্রুয়ারি সারা দিন স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনতার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে এমরান আহমদকে বিজয়ী করুন।

1

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম, সাবেক সাংসদ ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার কন্যা সৈয়দা আদিবা হোসেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শায়েস্তা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ডাক্তার আব্দুল গফার কুটি, মহি সুন্নাহ চৌধুরী নারজিস ও গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. মুজিবুর রহমান মুজিব, সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রফিকুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের সভানেত্রী তাহসীন শারমিন তামান্না, সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলার নির্বাচন কমিটির প্রধান সমন্বয়ক এমদাদ হোসেন টিপু, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভাদেশ্বর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জিলাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম।

3

আরও বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, সাবেক ছাত্রনেতা ও লন্ডন প্রবাসী মিনহাজুর রহমান মিনহাজ, সৈয়দ মুরাদ, আদনান রহমান, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. মামুন আহমদ রিপন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন, যুগ্ম-আহবায়ক সাহনুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ ও পৌর ছাত্রদলের আহবায়ক তারেক আহমদ চৌধুরী, রসুল সিহাব, অর্জুন ঘোস, খিজির হোসেন এনু, সাহিদুল ইসলাম মনু, নুপুর ভট্টাচার্য, আফজল আহমেদ, শাহ আলম, সুলতান আহমেদ ইমন, সায়েম আহমেদ খান, মুস্তাক আহমেদ, হৃদয় আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক, আব্দুল মোতাকাব্বির চৌধুনী সাকি, জাকারিয়া হোসেন, খোকন আহমেদ, সানাই আহমেদ, ফখরুল ইসলাম, করিম আহমেদ, তোফায়েল আহমেদ, মামুন আব্দুল্লা, সৈয়দ সাদি। জনসভায় উপজেলা, পৌর, ইউনিয়ন ও সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

3

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 1 সোমবার (২১ সেপ্টেম্বর)

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

8 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

3 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

4 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

8 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

6 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

8 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
8