admin
প্রকাশিত: 7:35 PM, January 21, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জামায়াত-শিবির নামধারী একটি চক্র পূর্বশত্রুতার জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এক সময়ের মসজিদের ইমাম মাওলানা আব্দুল কাদির। তিনি উপজেলার কদমরসুল এলাকার পশ্চিম ধারাবহর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, জামায়াত-শিবির পরিচয়ে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক ও ফৌজদারি মামলা দায়ের করে তাকে হয়রানি করছে এবং এতে তার জীবন হুমকির মুখে পড়েছে।
মাওলানা আব্দুল কাদির বলেন, তিনি দীর্ঘদিন মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত। অতীতে বা বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি গোলাপগঞ্জ সদরের কদমরসুল এলাকায় ‘মা এসএস মেটাল’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, গোলাপগঞ্জ থানার বারকুট (পূর্ব) এলাকার আব্দুস শহীদের ছেলে ইয়াকুব আহমদ, তার ভাই কবির আহমদসহ কয়েকজন ব্যক্তি তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দিয়ে হয়রানি করছে। বর্তমানে তার বিরুদ্ধে গোলাপগঞ্জ ও সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ২০২২ সালের ১৮ জুলাই রাতে পূর্বশত্রুতার জেরে তার ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ইয়াকুব আহমদ আদালতে দণ্ডপ্রাপ্ত হলেও পরবর্তীতে ওই পক্ষ প্রতিশোধপরায়ণ হয়ে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা ও হামলার পথ বেছে নেয়।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, তার ভাই মো. ফারহান ইসলাম রাজু—যিনি একজন পেশাদার সংবাদকর্মী—তাকেও হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে। এ ঘটনায় সাধারণ ডায়েরি ও মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল কাদির বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের প্রাণনাশের আশঙ্কা রয়েছে।”
তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র উপদেষ্টা ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন।
এ সময় তিনি ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের প্রাক্কালে ৪ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ছয় জনের আত্মার মাগফিরাত কামনা করেন।
সিলেট নগরের সুবিদবাজার থেকে মনিপুরী এক মহিলা নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৯অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় শ্রী শ্রী
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।