editor
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
গোলাপগঞ্জ প্রতিনিধি:-
গোলাপগঞ্জে রাস্তার মধ্যে বাঁশ ফেলে সিএনজি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার(২৭ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউপির বাইসমুরায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী কয়েক শতাধিক মানুষ মাইকিং করে রাস্তায় নেমে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,গত শনিবার রাতে লক্ষীপাশা ইউনিয়নের বাটুলগঞ্জ-রাখালগঞ্জ সড়কে একদল ডাকাত রাস্তায় বাঁশ ফেলে সিএনজি অটোরিকশা আটকিয়ে দুজন যাত্রীর হাত-পা বেঁধে প্রায় ২০হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ডাকাডাকি করলে কয়েক গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে।
তুহিন নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এলাকার মাইকে ডাকাতের খবর পেয়ে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছে। বাইসমুরা রাস্তায় প্রায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তিনি এই রাস্তায় প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে আজ রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরীসহ আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
3 শাল্লা প্রতিনিধি: 8 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
6 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
7 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
8 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
2 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
4 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
3 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
3 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক