editor

প্রকাশিত: 9:13 PM, January 15, 2023

গোলাপগঞ্জের শিলঘাটে রাহেলের উপর নির্যাতনের অভিযোগ

গোলাপগঞ্জের শিলঘাটে রাহেলের উপর নির্যাতনের অভিযোগ

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার শিলঘাটের আব্দুলখালিকের পুত্র রুহেল আহমদের উপর নির্যাতনের অভিযোগ। এই বিষয়ে গোলাপগঞ্জ সি, আরমামলা নং-১৮০/২০২২ইং।একই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলের ছয়ফুল আলমছফাই, কাওছার আহমদ মিলু, মজনু হোসেন, ছয়ফুল আলম ছফাই ছেলে অপু আহমদের বিরুদ্ধে গত২০/০৬/২০২২ ইং বেলা অনুমান দুপুর ১ ঘটিকার সময় হামলার অভিযোগ দাখিল করেন। অভিযোগে রুহেল আহমদ উল্লেখ করেন আমি একজননিরীহ, শান্তিপ্রিয়, আইন মান্যকারী লোক বটে। অত্র মামলার আসামীগণ একদলবদ্ধ, অত্যন্ত অসৎদাঙ্গাবাজ, পরধন লোভী চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক। সর্বদা গায়ের জোরে চলে, আইনকানুনের ধার ধারে না। নিজেদের স্বার্থে যে কোন অন্যায় অপকর্ম করিতে দ্বিধাবোধ করে না।তাদের অত্যাচারে এলাকায় নিরীহ জনসাধারন নির্বিঘ্নে চলাফেরা করিতে পারে না। তাদেরবিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় চাঁদাবাজ, মামলাবাজ, চুরি ইত্যাদি সহ একাধিক মামলা রহিয়াছে।তাছাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের কারণে এলাকার বিচার পাঞ্চায়েতে একাধিক মুচলেকা দিয়াছে।আসামী ছয়ফুল আলম ছফাই, কাওছার আহমদ মিলু, মজনু হোসেন, গোলাপগঞ্জ জি,আর মামলানং-১০৮/২০০৫ইং মামলার চার্জশীর্ট ভুক্ত আসামী। উক্ত আসামীগণ ফয়েজ উদ্দিন, পিতা মৃত-মছনমিয়ার দায়েরী গোলাপগঞ্জ সি,আর মামলা নং-২৪০/২০২০ইং মামলার আসামী যাহা গোলাপগঞ্জমডেল থানা এসআই শ্রী পিন্টু সরকার তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তদন্ত রিপের্ট বিজ্ঞআদালতে বিচারাধীন আছে। মাছ চুরির ঘটনার গ্রাম্য সালিশে দোষী সাব্যস্ত হয়। তাছাড়াআরো অনেক অভিযোগ তাদের বিরুদ্ধে এলাকায় বিদ্যমান। অত্র মামলার ঘটনাস্থল তপশীল বর্নিত৩৬একর বা ৩৬শতক ভুমি আমি রুহেল আহমদ, শাম্মী বেগম ও অপু আহমদ বিগত ৩১/০৮/২০২১ইংতারিখ ২০৮৫/২০২১ইং রেজিস্ট্রারী বায়নামা মুলে ২৫,০০,০০০/-টাকায় খরিদ করে২২,০০,০০০/-টাকা নগদ পরিশোধ করে বাকী ৩লক্ষ টাকা বায়নামা দলিল সম্পাদনের ১ বৎসরেরমধ্যে পরিশোধের শর্তে তপশীল বর্ণিত ভূমির দখল সমজিয়া নিয়া ভোগ দখল করিয়া আসিতেছি।উল্লেখিত ভুমি আসামীগনের বাড়ী সংলগ্ন হওয়ায় উক্ত ভুমি খরিদ করার পর হইতে উল্লেখিতআসামীগণ পূর্ব হইতে এলাকায় প্রচার করিয়া বেড়াইতেছে তাদের নগদ ১০লক্ষ টাকা চাঁদা নাদিয়া আমরা ঐ ভুমি ভোগ করিতে পারিব না। গত ২০/০৬/২০২২ইং তারিখ স্বাক্ষীগণদের সাথেনিয়া আমি উক্ত ভুমি হইতে কিছু বাঁশ ও গাছ কাটতে গেলে উল্লেখিত সমূহ আসামীগণ দলবদ্ধহয়ে দেশীয় অস্ত্রসস্ত্র রামদা হাতে নিয়া ঘটনাস্থলে অনাধিকার প্রবেশ করে তাদের ১০ লক্ষ টাকাচাঁদা না দিয়া ঘটনাস্থল হইতে কোন গাছ বাশ কাটিতে পারিব না বলিয়া হুমকি দেয়। আমি সহস্বাক্ষীগণ চাঁদা দিবার কারণ জিজ্ঞাসা করিলে ১নং আসামী ছয়ফুল আলম ছফাই বলে তাদেরচাঁদা না দিয়া এই এলাকায় কেহ নিরবিচ্ছিন্ন ভাবে জায়গা জমি ভোগ করিতে পারে না,আমরাও পারিব না। এই নিয়া আসামীগনের সাথে কথা কাটাকাটি শুরু হএিল আমি তাদেরদাবীকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিল সমূহ আসামীগণ উত্তেজিত হইয়া তাদের হাতে থাকারামদা দিয়া মৃত্যু ভয়ে অভিভুত করে আমার গলায় মাথায় দা টেকাইয়া খুন করার ভয় দেখায়এবং আমাকে টেলা ধাক্কা মেরে লাঞ্চিত করে। ১নং আসামী রামদা এর বাট দিয়া আমার বুকেস্বজোরে গুতা মেরে আঘাত করিলে আমি প্রাণ ভয়ে শোর চিৎকার দিলে স্বাক্ষীগণ আসিয়াআসামীগনের কবল থেকে আমাকে রক্ষা করেন, এবং আসামীদের সাথে আপোষ মীমাংসার প্রস্তাবদেন। নতুবা তাহারা অবৈধ চাঁদার দাবীতে আমাকে প্রাণে মারিয়া ফেলিত। আসামীগণ চিৎকারচেচামেছী করে হাতে থাকা রামদা উচিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে প্রকাশ্যে তান্ডব করে বলেতাদের দাবীকৃত ১০লক্ষ টাকা চাঁদা না দিয়া আমরা ক্রেতাগণ ঘটনাস্থল তপশীল বর্ণিত ভূমিভোগ দখল করিতে পারিব না। স্বাক্ষীগণ ঘটনা দেখিয়াছেন ও শুনিয়াছেন। উক্ত বিষয় ফয়সালা করারজন্য আমি স্থানীয় চেয়ারম্যান এর স্মরণাপন্ন হইলে চেয়ারম্যান সাহেবের ডাকে আসামীগণ সাড়াদেয় নাই। চেয়ারম্যান এর নিকট বিচার প্রার্থী হওয়ার কারণে তাহারা আরও ক্ষেপিয়া গিয়াআমাকে হাটে বাজারে রাস্তা ঘাটে চলাফেরা করিতে দিতেছে না। এমনকি মসজিদে নামাজ পড়তেও যাইতে পারিতেছি না। তাহারা এলাকায় প্রচার করিতেছে তাদের দাবীকৃত চাঁদার ১০লক্ষ টাকা০১সপ্তাহের মধ্যে না দিলে আমাকে খুন করিয়া ফেলিবে। এমনকি আমি যদি তাদের বিরুদ্ধে কোনমামলা করি ঐ মামলায় যে স্বাক্ষী দিবে তাদেরকেকে ও খুন করিয়া ফেলিব। আসামীদের চাঁদাদাবী ও হত্যার হুমকিতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। চেয়ারম্যান সাহেরের মাধ্যমেআপোষ প্রস্তাব থাকায় কিন্তু আসামীগণ না মানায় মামলা দায়েরে বিলম্বের কারণ ।ঘটনাস্থলের তপশীল জেলা-সিলেট, থানা-গোলাপগঞ্জইউনিয়ন ভূমি অফিস, ঢাকাদক্ষিণ, মৌজা-শিলঘাট, জেএল-৫৭, সে: জ: ছাপা ৪৯৭নং খতিয়ানেরসে: জ ৪৬৫নং দাগ মধ্যে যাহার বিএস জরিপী তসদিককৃত ডিপি ৮৫২নং খতিয়ানের বিএস জরিপী৫১৮নং দাগে স্থাপনা বিহীন বাড়ী রকম মোয়াজী .৩৬একর বা ৩৬শতক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক