editor
প্রকাশিত: 10:23 PM, March 3, 2023
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৯নং পশ্চিম আমুড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইসলামটুল ক্রিকেট উন্নয়ন কমিটির উদ্যোগে ইসলামটুল সুপার লিগ ২০২৩ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ মার্চ) ইসলামটুল মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আমেরিকা প্রবাসী আফছার আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের কার্যকরি কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ। তিনি এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এ ধরনের খেলাধুলা প্রতিযোগিতা আয়োজনের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, ৯নং পশ্চিম আমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জুলফুর রহমান জুলু, বিশিষ্ট ব্যবসায়ী রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ। এছাড়াও আমুড়া ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী সহ যুব সমাজের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন