editor
প্রকাশিত: 8:41 AM, September 28, 2020
গঠনতন্ত্র বিরোধী অবৈধ কমিটি বাতিলের দাবিতে গোলাপগঞ্জ উপজেলা ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকাল ৩টায় ঢাকাদক্ষিণ ডাকবাংলো থেকে মিছিল শুরু হয়ে ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনী হয়ে বাজারের গুরুত্বপূর্ণ রোড প্রদক্ষিণ করে তেমুখি পয়েন্টে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জাহেদ আহমদ মান্নার সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলনেতা তোফায়েল আহমেদ সুমেলের পরিচালনায় বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদল নেতা কামিল আহমদ তালুকদার, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জুনেদ আহমদ, সুজন আহমদ সুনু, সাহিন আহমদ, দুলাল আহমদ, মাজহারুল ইসলাম, ইমরান ফেরদৌস, কলেজ ছাত্রদল নেতা সুবেদ আহমদ, সুহেদ আহমদ, নজমুল চৌধুরী ফাহিম, নাদির আহমদ, রাসেল আহমদ, জয়রুল ইসলাম জয়, মোস্তাক চৌধুরী, তায়েফ আহমদ রুহেল, মোহাম্মদ শুভ, লাব্বির আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনা ছিল- ছাত্ররাই ছাত্রদল করবে। কিন্তু গত ৮ সেপ্টেম্বর গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে অছাত্র বিবাহিত অযোগ্য বহিরাগতদের স্থান হয়েছে। যা দলের গঠনতন্ত্র পরিপন্থী, অবিলম্বে এই গঠনতন্ত্র বিরোধী অবৈধ কমিটি বাতিল করে দলের পরীক্ষিত বিভিন্ন সময় মামলা হামলার শিকার, কারা নির্যাতিত, রাজপথের ত্যাগী ছাত্রনেতাদের দিয়ে অবিলম্বে সংশোধিত কমিটি গঠনের দাবি জানান।
এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা শাওন আহমদ, জাইদুল ইসলাম রিপন,এলেক্স তামবির, সাবলু আহমদ, মোহাইমিনুল ইসলাম রাহি, সাইফুল, তোফাজ্জল, রাদিব, হেলাল, সামি, ফরহাদ, মোহাম্মদ আরাফাত, জুনেদ আহমদ, মুন্না আহমদ, লাব্বির, আরিফ, লিমন, ওয়ালিদ, অলি, সাব্বির, উজ্জ্বল, নাসিম, তারেক প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন