editor

প্রকাশিত: 11:27 AM, September 1, 2020

গোলাপগঞ্জে ট্যাংকির পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরি : চোরাইকৃত মালামাল সহ গ্রেপ্তার ২

গোলাপগঞ্জে ট্যাংকির পানিতে বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরি : চোরাইকৃত মালামাল সহ গ্রেপ্তার ২

3

সিলেটের সময়::

4

গোলাপগঞ্জে লক্ষণাবন্দে ট্যাংকির পানিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে চুরির ঘটনায় ২জনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া প্রায় ১লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় থানা প্রাঙ্গণে প্রেস ব্রিফিং করে  এ তথ্যগুলো জানান গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

গ্রেপ্তারকৃতরা হলেন লক্ষণাবন্দ ইউনিয়নের উত্তরগাও মাঝপাড়া গ্রামের নুরুল ইসলামের জাহেদ আহমদ (২৪), লক্ষণাবন্দ হাজীপুর গ্রামের মজনু মিয়ার ছেলে ইফতেখার আহমদ ইফতি (৩০)।

6

প্রেস ব্রিফিং এ অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আরো জানান, গত ১৬ আগস্ট লক্ষণাবন্দ ইউনিয়নের মাঝপাড়া গ্রামের আব্দুল কালামের বাড়ির ছাদের উপর পানির ট্যাংকিতে ঘুমের বিষাক্ত পদার্থ মিশিয়ে পরিবারের সকল সদস্যদের অজ্ঞান করে প্রায় ৩লক্ষ ৩৭হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়

6

এ ঘটনায় আবুল কালামের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে ২জনের নাম উল্লেখ ও আরও ৩/৪ জনকে অজ্ঞাত করে  একটি মামলা (মামলা নং-১/১-০৯-২০২০ইং) দায়ের করেন। এরপর গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ মালামাল উদ্ধার ও চুর চক্রকে ধরতে অভিযানে নামে। এরপর ৩১ আগস্ট লক্ষণাবৃন্দের মাঝপাড়ায়  গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার এসআই পিন্টু সরকারের নেতৃত্বে  এসআই ফয়জুল করিম, এস আই হেলাল সহ একদল পুলিশ অভিযান চালিয়ে প্রথমে জাহেদ আহমদকে গ্রেপ্তার করে৷ পরে তার তথ্যের ভিত্তিতে ইফতেখার আহমদ ইফতিকে ফ্রিজ, একটি পানির পাম্প, ২টি চার্জার ফ্যান, একটি আইফোন মোবাইলসহ প্রায় ১লক্ষ টাকার মালামাল উদ্ধার করা হয়।

8

এছাড়াও তাদের কাছ থেকে চোরাইকাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ ঘটনার অন্যান্য জড়িতদের গ্রেপ্তার ও বাকি চোরাইকৃত মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

ওসমানীনগরে সামাজিক বনায়নের গাছ কেটে নিয়ে যাচ্ছে চক্র: ভুয়া চালানে ইউএনওকে বিভ্রান্ত করার চেষ্টা

2 মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

শিববাড়িতে মাদক বিস্তারের অভিযোগ বাড়ছে চুরি-ছিনতাই, স্থানীয়দের উদ্বেগ

7 স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

সীমান্তে নতুন রুট ‘হরিপুর’ : এয়াহিয়া-নুরুল-আমিন সিন্ডিকেটের হাত ধরে কোথায় যাচ্ছে ভারতীয় পণ্য

1 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

বিএনপির নাম ভাঙিয়ে কোটি টাকার রাজস্ব ফাঁকি : জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক

7 স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

2 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

6 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

8 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

8 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

1
7