editor
প্রকাশিত: 2:21 PM, January 12, 2021
অনলাইন ডেস্ক
সিলেটের গোলাপগঞ্জে গ্যাস বোটলিং কারখানা এলপিজি প্ল্যান্ট এবং এলপি গ্যাস ও পেট্রোল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরপিজিসিএল’র কেটিএল প্ল্যান্ট চালু এবং কৈলাশটিলা এমএসটিই গ্যাস ফিল্ডে ‘তরল স্বর্ণ’ এনজিএল পুড়িয়ে ধ্বংস করা বন্ধে সর্বস্তরের গোলাপগঞ্জবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। গোলাপগঞ্জের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনতার পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোলাপগঞ্জ খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী স্মারকলিপি প্রদান করেন। এর আগে উপজেলা অডিটোরিয়ামে একসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ থাকা এবং মূল্যবান খনিজ সম্পদ পুড়িয়ে ধ্বংস করে রাষ্ট্রের ব্যাপক ক্ষতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, গ্যাস ফিল্ডে প্রতিদিন বাজার মূল্যে প্রায় ২০ লাখ টাকার পেট্রোলিয়ামের খনিজ উপাদান এনজিএল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ২টি প্ল্যান্ট বন্ধ, এনজিএল পুড়িয়ে ধ্বংস, পরিবেশের ক্ষতি এবং দুটি প্রতিষ্ঠান বন্ধ থাকায় গোলাপগঞ্জ চতুর্মুখী ক্ষতির শিকার হচ্ছে। দুটি সম্পূর্ণ চালু প্রতিষ্ঠান বন্ধ এবং প্রতিদিন রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়ে ধ্বংস ও পরিবেশের ক্ষতি সাধন গোলাপগঞ্জবাসী মেনে নিবে না। বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলে থাকা অবস্থায় ১৯৯১ সালের ৪ঠা ফেব্রুয়ারি গোলাপগঞ্জে ফ্রাকশনেশন, এলপিজি প্ল্যান্ট স্থাপনের দাবি জানিয়েছিলেন।১৯৯৬ সালে স্থাপিত হয় এলপিজি প্ল্যান্ট। বক্তারা প্রধানমন্ত্রীর নিকট তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং জাতীয় সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি জাতীয় সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গোলাপগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ খনিজ ও প্রাকৃতিক সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব ইউনুছ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, বাদেপাশা ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, শরীফগঞ্জ ইউপি চেয়ারম্যান এমএ মুমিত হীরা, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, রাজনীতিবিদ ডা. আব্দুল গফুর, নব্বইয়ের সাইপাম সিমিটার আন্দোলনের স্টিয়ারিং কমিটির সদস্য মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, নিজাম উদ্দিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার প্রমুখ।
S/H-(Ripa-5)
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে