admin

প্রকাশিত: 7:28 PM, January 16, 2021

গোলাপগঞ্জে প্রতিশ্রুতির বন্যা, তবে সতর্ক ভোটাররা

গোলাপগঞ্জে প্রতিশ্রুতির বন্যা, তবে সতর্ক ভোটাররা

অনলাইন ডেস্ক:

নির্বাচন মানেই প্রতিশ্রুতি। সেটা জাতীয় হোক, স্থানীয় হোক, শিক্ষাপ্রতিষ্ঠানের হোক বা কোনো বাজার বণিক সমিতির হোক। নির্বাচন এলেই প্রার্থীদের কাছ থেকে নানা উন্নয়নের প্রতিশ্রুতির আশ্বাস পেয়ে থাকেন ভোটাররা। নির্বাচিত হলে অবশ্য কতটুকু প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে পারেন নির্বাচিত প্রতিনিধিরা, তা ভোটারদের জানা আছে।গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনও এর ব্যতিক্রম নয়।

৪ মেয়র, ৪৭ পুরুষ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর কাছ থেকে নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি পাচ্ছেন পৌর এলাকার জনগণ। ৪ মেয়র প্রার্থী ঘুমহীন প্রচার চালিয়ে যাচ্ছেন দলীয় নেতা-কর্মী, ভোটার-সমর্থকদের সাথে নিয়ে। একবার নয়, দুইবার নয়, বার বার তারা মানুষের বাড়ি বাড়ি ছুটছেন ভোটের জন্য।

দিয়ে আসছেন প্রতিশ্রুতি। ব্যতিক্রম নয় প্রতিটি ওয়ার্ড থেকে প্রার্থী হওয়া ৪-৫ জন কাউন্সিলরের প্রচারও। সেই সাথে সংরক্ষিত নারী কাউন্সিলররাও ছুটছেন মানুষের দুয়ারে-দুয়ারে।কিন্তু ভোটাররা বিগত দিনগুলোতে নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে কতটুকু প্রতিশ্রুতির বাস্তবায়ন পেয়েছেন তা তাদের ভালো করেই জানা আছে। এবার ভোটাররাও তাই সচেতন তাদের পছন্দের কর্মঠ, পরিচ্ছন্ন জনপ্রতিনিধি, প্রতিশ্রুতির বাস্তবায়ন ঘটাতে পারে এমন প্রার্থীকে নির্বাচিত করতে।সরেজমিনে বেশ কয়েকজন ভোটারের সাথে কথা হলে তারা বলেন, নির্বাচন এলে প্রার্থীদের ঢল নামে।

নানা বায়না ধরেন ভোটের জন্য। বিগত দিনগুলোতে এক-দুই-তিনবার করেও নির্বাচিত হয়েছেন আমাদের ভোটে। কতটুকু কাজ করেছেন আমাদের জন্য? যারা দুই-তিনবার নির্বাচিত হয়েও একটি ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ডে রূপান্তরিত করতে পারেননি, তারা আবারও নির্বাচিত হয়ে কী করবেন? এবার আমরা সচেতন। আমাদের মূল্যবান ভোটটি আর নষ্ট করব না।তারা বলেন, জনপ্রতিনিধি আমরা নির্বাচিত করি।

আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয় তার ৩০ ভাগও বাস্তবায়ন করা হয় না। কোনো বিশেষ প্রয়োজনে বাড়ি গেলে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ঘুমে আছেন, ব্যস্ত আছেন, পরে আসবেন এসব কথা শুনতে হয়। আমাদের বিশেষ কোনো কাজে যদি আপনাকে না পেলাম, তাহলে কেন ভোট দিয়ে আপনাকে নির্বাচিত করেছি?উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং নারী ভোটার ১১ হাজার ৩শ ১৯ জন।

S/H-(Rabbi-4)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়