editor

প্রকাশিত: 9:29 PM, July 16, 2017

গোলাপগঞ্জে প্রেমিকার সাথে গোপনে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার যুবক

গোলাপগঞ্জে প্রেমিকার সাথে গোপনে দেখা করতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার যুবক

3

স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জে প্রেমিকার সাথে গোপনে দেখা করতে গিয়ে ছাত্রলীগের ৪-৫ জন নেতাকর্মীর হামলায় নুরুল ইসলাম মাসুদ নামে এক যুবক মারাত্মক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

1

গতকাল শনিবার (১৫ জুলাই) রাত ১১ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মোল্লাগ্রামে এঘটনা ঘটে।হামলায় আহত যুবকের বাড়ি উপজেলার বাঘা ইউনিয়নের বাঘা দৌলতপুর গ্রামে। সে ওই গ্রামের হাজী আব্দুল কাদিরের ছেলে।

হামলার শিকার যুবক জানান, প্রায় ৩ বছর যাবত থেকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মোল্লাগ্রামের তাসমিয়া খানম জান্নাতের সাথে আমার প্রেমের সম্পর্কে চলে আসছে। প্রেমিকার কথা মত শনিবার রাত ১১টার দিকে আমি তার সাথে দেখা করতে গোপনে তার বাড়িতে যাই। দেখা করার এক পর্যায়ে আমার প্রেমিকার চাচাতো ভাই তামিম আহমদের কয়েকজন বন্ধু আমাদের এক সাথে দেখে ফেলে। এসময় তারা আমাকে ধরে কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এমনকি তারা আমাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে। তবে আমার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন দৌড়ে এসে তাদের হাত থেকে আমাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

1

নুরুল ইসলাম মাসুদ আরও বলেন, তারা আমাকে যে কোনদিন প্রাণে হত্যা করতে পারে। হামলার সময় তারা ৪-৫জন ছিলেন। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। এঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফজলুল হক শিবলীর কাছে গিয়ে অভিযোগ দিতে চাইলে সন্ত্রাসীরা ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত শুনে তিনি অভিযোগ গ্রহণ করেননি। যে কারণে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

1

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফজলুল হক শিবলী বলেন, একটি ছেলে এসেছিলো। তার মুখ থেকে ঘটনা শুনেছি। তবে সে কোন অভিযোগ দেয়নি।

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

5 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

2 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 1 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

4 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
8