editor
প্রকাশিত: 5:32 PM, May 24, 2021
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জের বেপরোয়া কানা হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২০ মে (বৃস্পতিবার) গোলাপগঞ্জ মডেল থানায় এ মামলাটি দায়ের করেন জেলা পরিষদের সদস্য
হাসিনা বেগম।
মামলা এজহার সূত্রে জানা যায়, উপজেলার বারকুট গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে হেলাল আহমেদ ওরফে খানা হেলাল তার নামীয় ফেইসবুক আইডিতে গত ১মে থেকে ১৬ মে পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ে জেলা পরিষদ সদস্য হাসিনা বেগমের ছবি সংযুক্ত করে কটুক্তিকর ও আপত্তিকর বক্তব্য প্রচার করেন। হাসিনা বেগমের নাম বিকৃত করে ‘পার্লার হাসিনা’ উল্লেখ করে প্রচার করেছেন বলেও এজহারে উল্লেখ করা হয়।
হেলাল আহমদ ওরফে কানা হেলালের গােলাপগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযােগে অতীতে মামলা হয়েছে। এমমনকি জাল জালিয়াতির অভিযােগে অতীতে সে জেল ও খেটেছেন বলেও হাসিনা বেগম এজহারে উল্লেখ করেন।
এ ব্যাপারে সিলেট জেলা পরিষদের সদস্য হাসিনা বেগমের জানান, আমি সিলেট জেলা পরিষদের নির্বাচিত সদস্য। তাছাড়া আমি একজন আওয়ামীলীগ পরিবারের সদস্য। আমি জেলা পরিষদের সদস্য হওয়ার সুবাধে আমার নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে আসছি। আমার উন্নয়ন কাজ কানা হেলালের সহ্য হচ্ছিলো না। এরজন্য সে আমার মানসম্মান ক্ষুন্ন করতে এবং আমায় হেয় প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ছবি ব্যভার করে বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্য ও স্ট্যাটাস লিখছে।
শুধু আমি নয় কানা হেলাল তার ফেইসবুক আইডিতে স্থানীয় বিভিন্ন রাজনীতিবীদ ও বিশিষ্ট গগণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে হর হামেশাই কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিল। তার বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন জালিয়াতির মামলা রয়েছে এবং এসব মামলায় সে জেলও কেটেছে। তার বিরুদ্ধে অতীতে অনেক নিরপরাধ মানুষকে হয়রানির অভিযোগও রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণে পুলিশের তদন্ত জারি রয়েছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন