editor
প্রকাশিত: 8:35 PM, March 12, 2023
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে একটি পরিবারের উপর থেকে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শনিবার (১১ মার্চ) বিকেলে ৩টায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের রংপুর গ্রামে এলাকাবাসীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম মুন্না, মুক্তিযোদ্ধা মাতাব উদ্দিন, মুরব্বি আলাউদ্দিন, কাজল মিয়া, নুর উদ্দিন, মামলার আসামি দিলসু মিয়া।
মানববন্ধনে বক্তারা বলেন- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি নিরীহ পরিবারের উপর মিথ্যা ষড়যন্ত্র মূলক চাঁদাবাজির মামলা দিয়েছেন উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রামের জালাল উদ্দিন। মিথ্যা মামলায় একটি পরিবারের দুইজনকে গভীর রাতে এসে ধরে নিয়ে যায় গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মিথ্যা মামলায় একজন জামিনে এলেও একজন এখনও কারাগারে আছেন।
তারা বলেন, একটি নিরীহ পরিবারের উপর এ ধরণের মিথ্যা মামলা দেওয়ায় পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। একটি অসহায় পরিবারের উপর মিথ্যা মামলা এটা কখনো মেনে নেওয়া যায়না। তাই অতিসত্বর যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা এলাকাবাসী আরও বড় পরিসরে আন্দোলনের ডাক দিব।
এসময় উপস্থিত ছিলেন- ইসলাম উদ্দিন, নেওয়ার আলী, তাজু মিয়া, পারভেজ, সাইদুল, ছয়ফুল ইসলাম, সাবুল আহমদ, জিলু মিয়া, আব্দুল করিম প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন