editor

প্রকাশিত: 3:14 PM, September 30, 2020

গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক প্রত্যাশী যারা

গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা ও ধানের শীষ প্রতীক প্রত্যাশী যারা

4

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে নৌকা ও ধানের শীষ প্রতীকের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামীলীগ ও বিএনপি’র প্রায় ডজন খানিক প্রার্থী।
নির্বাচন কমিশন কতৃক প্রথমধাপে দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করার পর থেকেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়ন’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আওয়ামীলীগ ও বিএনপি’র দলীয় প্রতীক পেতে করোনা পরিস্থিতি ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষ জনের মধ্যে নানা ধরনের ত্রান সহয়তা প্রদান করে চলেছেন। ধর্মীয় নানা অনুষ্ঠান ঈদ, দূর্গা পূজা ও বিবাহ-সাদীসহ নানা অনুষ্ঠানে নিয়োমিত যোগ দিচ্ছেন।
স্থানীয় রুস্তমপুর ইউনিয়নের একাদিক বাসিন্দার সাথে আলাপকালে জানাযায়, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা মার্কা পেতে সরব প্রচারণার পাশাপাশি স্থানীয়, উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে নৌকার মাঝি হওয়ার আশায় কাজ করে যাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. মুসলিম উদ্দিন ভূইয়া, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মনসুর আহমদ বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ এবং সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা মরহুম আজিজুর রহমান মাষ্টারের ছেলে মারুফুল হাসান।
অপরদিকে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় প্রতীক পেতে প্রচারণার পাশাপাশি ধানের শীষের চাষী হতে উপজেলা ও জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে নিয়মিত লবিং করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম উপজেলা বিএনপি নেতা ও গত নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রদল নেতা মমিনুল ইসলাম স্বপন, গোয়াইনঘাট উপজেলা ছাত্র দলের সাবেক নেতা মোঃ হাবিবুর রহমান। সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মারুফুল হাসান বলেন আমার আব্বা মরহুম আজিজ মাষ্টার বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাজীবন নীতি এবং সততার সাথে আওয়ামীলীগের রাজনীতি করে গেছেন, তিনি ইউনিয়নের সাধারন মানুষের সুখে দুঃখে সবসময় তাদের পাশে ছিলেন। আজকে আব্বা নেই, আমিও আব্বার মত ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সাথে জড়িত।

আগামি নির্বাচনে দল যদি আমাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আব্বার মত আমিও ইউনিয়নের সাধারন খেটে খাওয়া মানুষের সেবক হিসাবে জনগনের পাশে থেকে কাজ করে যেতে চাই। মাননীয় মন্ত্রী জননেতা জনাব ইমরান আহমদ এমপি মহোদয়ের সহযোগিতা নিয়ে একটি স্বপ্নের আলোকিত রুস্তমপুর ইউনিয়ন গড়তে সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।

5

সাবেক ছাত্রদল নেতা মমিনুল ইসলাম স্বপন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতিনির্ধারকরা যদি আমার হাতে ধানের শীষ তুলে দেয় তাহলে ইনশাআল্লাহ আমি রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

7

সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন আমি দীর্ঘদিন অত্র ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করে এসেছি। আগামী দিনগুলোতেও তাদের সেবক হিসেবে কাজ করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতিনির্ধারকরা যদি আমার হাতে ধানের শীষ তুলে দেয় তাহলে ইনশাআল্লাহ আমি রুস্তমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।
এ বিষয়ে রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আশিকুর রহমান  বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জৈন্তা, গোয়াইনঘাট এবং কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা জননেতা ইমরান আহমেদ এমপি যদি আমার হাতে তাদের আস্থা, বিশ্বাস ও ভালবাসার প্রতীক তুলে দেন তাহলে রুস্তমপুর ইউনিয়নের সাধারণ জনগণের সেবক হতে নির্বাচন করব ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপি নেতা ও ধানের শীষ প্রতীকে নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব বলেন গত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীক নিয়ে আমি গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। এর পর থেকে অত্র এলাকার জনগনের সেবাসহ এলাকার উন্নয়নে নানা কাজ করে আসছি। এ ধারা অব্যাহত রাখতে পুনরায় ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চাই।
উল্লেখ্য, প্রথমধাপে দেশের ১১টি উপজেলা ও ২৪৪ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে আগামী ২০ অক্টোবর ভোট হবে। নির্বাচন কমিশন (ইসি) এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৬ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারে শেষ তারিখ ৩ অক্টোবর।

4

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

6 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

2 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

6 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
2