editor
প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুস সাকিব।
এসময় তিনি বলেন, সমাগত (১৪ নভেম্বর) উপজেলায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ৯০টি ওয়ার্ড ও ১০টি ইউনিয়নে সচেতনতা বৃদ্ধি মুলক সভার আয়োজন করতে হবে। এছাড়া গোয়াইনঘাট উপজেলায় আত্ম হত্যা প্রতিরোধে সংশ্লিষ্টরা কার্যকর প্রদক্ষেপ গ্রহন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি একে এম,নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ প্রতিনিধি এসআই যীশু দত্ত, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাক্তার রেহান উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, আব্দুস সালাম, শাহাব উদ্দিন শিহাব, মাহবুব আহমদ, আবুল খয়ের,মোঃ বশির উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ, মতিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্রাচার্য্য,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা শফিক আহমদ প্রমূখ।
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
5 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
7 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
1 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
1 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
7 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
2 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)