editor
প্রকাশিত: 1:33 PM, September 22, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি :-
ইনার হুইল ক্লাব ডিষ্ট্রিক্ট-৩২৮ সিলেট ও ইনার হুইল ক্লাব ঢাকা ওয়েষ্ট (৩২৮)- এর উদ্যোগে সোমবার (২১শে সেপ্টেম্বর) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা সরকারি কলেজ মাঠে দুপুর সাড়ে ১১টায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে করোনাভাইরাস ক্রান্তিকালে বন্যায় বিপর্যস্ত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
ইনার হুইল ক্লাব-এর পক্ষে প্রেসিডেন্ট ফরিদা নাসরীন এবং ক্লাব সেক্রেটারী মিসেস দিলরুবা বেগম এই ত্রাণ কার্য পরিচালনা করেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ক্লাবের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট মিসেস নুরুন নাহার লিপি, সহ-সভাপতি মিসেস আসমা আফজা চৌধুরী, আই এস ও এডভোকেট আরিফা সুলতানা পপি ও ক্লাব এডিটর মিসেস হাসিনা মহিউদ্দিন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, মশুর ডাল, আলু, সয়াবিন তেল, পিঁয়াজ, চিনি, লবণ সাবান (দুই রকম) এবং মাস্ক। ইনার হুইল ক্লাব বিশ্বের বৃহত্তম নারীদের স্বেচ্ছাসেবী সংগঠন। খুব শিগগিরই ২০২৪ খ্রীস্টাব্দে সংগঠনটি ‘শতবর্ষ’ উদযাপন করবে।
উল্লেখ্য, ১৯২৪ সালে যুক্তরাজ্যে মার্গারিটা অলিভার গোল্ডিং বিশ্বব্যাপী নারীদের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের মাধ্যমে জনহিতকর এবং আর্তের সেবায় এগিয়ে আসার অভিপ্রায়ে গঠন করেন। এই ক্লাবটির অন্যতম বৈশিষ্ট্য হলো সদস্যদের একে অপরকে জানার সুযোগ, আন্তর্জাতিক বন্ধুত্ব ও বোঝাপড়াতে অংশগ্রহন-এর মাধ্যমে সমাজে নারীদের সহযোগীতায় এগিয়ে আসা। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন