editor

প্রকাশিত: 6:25 PM, February 25, 2021

গ্রুপিং রাজনীতি নিয়ে যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাস

গ্রুপিং রাজনীতি নিয়ে যুবলীগ নেতার ফেসবুক স্ট্যাটাস

6

ডেস্ক রিপোর্ট :

3

গ্রুপের ভিতর উপগ্রুপ–দলের মধ্যে নিজ গ্রুপের শক্তির জানান দিতে প্রয়োজন বিশাল কর্মী বাহিনী। আর কর্মীবাহিনী বাড়াতে গিয়ে গ্রুপ প্রদান নিজেই গ্রুপের ভিতরে উপগ্রুপ সৃষ্টি করেন।একনায়কতন্ত্র আধিপত্য এবং কর্মী বাড়ানোর কুটকৌশল করতে গিয়ে কর্মীদের অনেক সময় ঝুঁকিতে ফেলে দেন গ্রুপ প্রধান নিজেই। উপগ্রুপ সৃষ্টির ফলে শুরু হয় কম্পিটিশন। অতঃপর উপগ্রুপের প্রধানদের মধ্যে শুরু হয় কর্মী সংগ্রহের প্রতিযোগিতা। কর্মী সংগ্রহের প্রতিযোগিতা করতে গিয়ে একই নেতার অনুসারী হয়েও উপ গ্রুপ প্রধানরা একে অন্যের বিরুদ্ধে সহানুভূতি কিংবা সহযোগিতার বদলে হিংসাত্মক এবং আক্রমণাত্মক চরিত্রে অবতীর্ণ হওয়ার দৃশ্য জনসম্মুক্ষে চলে আসে। একই বলয়ের রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকা সত্ত্বেও যখন উপগ্রুপ প্রধান দের মধ্যে হিংসা কিংবা আক্রমণাত্মক পরিবেশ সৃষ্টি হয় তখন গ্রুপ প্রদানের ভূমিকা নাটকীয় ভাবে একদম নীরবতা এটাই দৃশ্যমান ছিল।

4

নীরবতার কারণ হচ্ছে খুঁজতে একটু সময় লেগেছে, উপগ্রুপের প্রধান দের মধ্যে যদি একটা মানসিক দ্বন্দ্ব লেগে থাকে তাহলে উপগ্রহ প্রধানরা একই টেবিলে বসার সুযোগ পাবে না এবং তাদের কর্মীরা ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে শক্তি জানান দিতে ব্যস্ত থাকবে। কিন্তু উপগ্রহ প্রধান এবং তাদের কর্মীরা সর্বসাকুল্যে গ্রুপের প্রধান কে নেতা মানতে বাধ্য হবেন। এর নেপথ্যে একটি বিশেষ কারণ হলো, ভিন্ন ভিন্ন ইউনিট এবং ইউনিট প্রধানরা যদি একসাথে মিলিত হয়ে যায় এবং তাদের সকল ব্যাপারে একমত হয়ে যায় তাহলে প্রধান নেতা কে যে কোন সময় নেতৃত্ব সংকটে ফেলে দিতে সময় লাগবে না। এটা ছিল সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ।
উপগ্রহের ভিন্ন ভিন্ন ইউনিট নিজের জানমাল খরচ করে শক্তি সৃষ্টি করে আর মুনাফা গিয়ে পড়তো কৌশলী সেই গ্রুপ প্রদানের পকেটে। উপগ্রহের কর্মি গুলো অনেক সময় মানসিক দ্বন্দ্বের বাইরে গিয়ে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায় এমনকি আঘাত প্রতিঘাত হতে থাকে। এমনকি পাল্টাপাল্টি মামলা হয়। এই মামলায় আসামি করা হয় একই দলের একি বলয়ের উপগ্রুপের কর্মীদের মধ্যে। এখানে গ্রুপ প্রদান কিংবা তার পরিবারের কেউ আসামি হবে না। মামলা হামলা করতে গিয়ে উপগ্রপদের মধ্যে হিংসার পরিমাণ বাড়বে টাকা খরচ হবে পরিবার এবং নিজেরা ক্ষতিগ্রস্ত হবে। উল্টা দিকে গ্রুপের প্রধান নিজ বাসায় বসে লম্বা লম্বা কথা আর মাঝেমধ্যে অহেতুক ভয় দেখিয়ে কর্মীদের দুর্বল করে নিজের পকেটে রাখার কূটকৌশলে ব্যস্ত থাকেন। কর্মীরা এই কথাগুলো বিশ্বাস করে সামাজিক মাধ্যমে প্রিয় নেতা ভালবাসি অবিরাম আর শুভকামনা দিয়ে নিজের পকেট খালি করে শেষ পর্যন্ত নিজের এবং পরিবারের কাছে বলতে হয় “সবকিছু দিয়েছি আমি নেতার পিছনে নিঃস্ব আমি এখন আমার দেবার কিছু নাই-আছে শুধু ভালোবাসা নিয়ে যাও তাই।

এক্ষেত্রে একি বলয়ের মধ্যে উপ গ্রুপ নেতাকর্মীদের মধ্যে মাঝেমধ্যে সংঘাত হলে গ্রুপ প্রধান মুখে বলতে পারেন নীতিকথা কিন্তু ভিতরে ভিতরে খুশি হন কারণ জননেতার চাওয়াটা এরকমই। মাস্টার্ড মাইন্ড করতে গিয়ে এমন পরিস্থিতি হয় কর্মীদের সকল ভালোবাসা কে তুচ্ছ করে দিয়ে একজনের বিরুদ্ধে অন্য জনের কথা বলেন। এভাবেই কান মন্ত্র দিয়ে প্রতিটি ইউনিট কে একসাথে মিলতে না দিয়ে রাখেন আলাদা আলাদা কিন্তু নিজের পকেটে রাখার কৌশল করেন সর্বাত্মক। বইয়ের ভাষায় যেটাকে বলে কাঁটাতারের বেড়া।

এভাবেই কুটকৌশল আর গ্রুপিং ষড়যন্ত্র করতে গিয়ে রাজনৈতিক আদর্শ এবং শিষ্টাচার লংঘন করে কর্মীরা। এমন পরিচ্ছন্ন সাহেবের কথার ফুলঝুরি শুনে নিজের মধ্যে আদর্শ এবং গুণ সৃষ্টির বদলে কর্মীরা হিংসুক হয়ে উঠে। এভাবে দলের আদর্শ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নেতার কথায় ফাঁদে পা দিয়ে ধ্বংস হচ্ছে কত কর্মী আর স্বপ্ন নষ্ট হচ্ছে কত পরিবারের। শত শত কোটি টাকার মালিক এমন পরিচ্ছন্ন অভিনেতার স্বল্প দিনের গ্রুপ দোকানদারের কারণে কত পরিবারের চোখে ঝরছে কান্না আর ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে কত শত রাজনৈতিক কর্মী। কখনো কখনো রাজনীতিবিদ কিংবা নেতা হওয়ার আশা নিয়ে গ্রুপ রাজনীতিতে জড়িয়ে অভিনব কায়দায় নীতি কথা শুনে বিশ্বাস করে মূল আদর্শ থেকে ছিটকে পড়ে কেউ কেউ হচ্ছে সন্ত্রাসী তারপর জেল-জুলুম-নির্যাতন এর মধ্য দিয়ে নিজের জীবন শেষ করে দিচ্ছে। এভাবেই রাজনীতি করতে আসা ছেলেগুলো বুঝে না বুঝে যুক্ত হচ্ছে নতুন নতুন এসব গ্রুপ বলয়ে, তারপর মেধাবিত্তিক রাজনৈতিক প্রতিযোগিতার বদলে বলয় স্মার্ট হুজুরের অভিনয়ের সুযোগে নীতি কথা শুনে ওরা যুক্ত হচ্ছে পেশীশক্তির প্রতিযোগিতায় আর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধিতা জনসমক্ষে প্রতীয়মান।

2

উপগ্রুপের হানাহানি থেকে মারামারি সেটা গড়িয়ে যায় ভিন্ন গ্রুপের দিকে তারপর মামলা হামলা করার কারণে ক্ষতিগ্রস্ত হয় কর্মীরা। শেষমেষ হয়ত দলের বৃহত্তর স্বার্থের কথা বলে নেতা নিজেই টেবিল বৈঠক মিলে যান! আর কর্মীদের ভান্ডারে জমা হয় শুধুই লোকসানের হিসাব।তাই আসুন গ্রুপিং রাজনীতির গেরাকলে না পড়ে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে না দেই। মিষ্টি কথার ছলে না পড়ে আমরা কর্মীরা মিলে যাই একে অন্যের সাথে। কূটকৌশলী নেতার নীলনকশার সেই গ্রুপিংকে মানসিকভাবে প্রত্যাখ্যান করে আমরা আমাদের দায় শিকার করে একে অন্যের সাথে মিশে যাই। কর্মী-কর্মীর মাঝে মিলন দেখা এখন সময়ের দাবি। নিজেদের ভুলের অবসান করে দলের স্বার্থে দেশের স্বার্থে প্রিয় নেত্রীর স্বার্থে কর্মীদের মধ্যে সমঝোতা দরকার। কর্মীদের একমাত্র নেতা দেশরত্ন শেখ হাসিনা আর মার্কার নাম ‘নৌকা’।

3

মনে রাখতে হবে বৃহত্তম এই দলে কর্মীদের সংখ্যাই বেশি আর তাই প্রিয় নেত্রী নিজে বলেছেন, কর্মীরাই দলের প্রান। তাই আসুন আমরা সকল কর্মীরা মিলেমিশে দল এবং দেশের মঙ্গলের জন্য কাজ করি এবং নিজেকে গড়ে তুলি একজন মেধাবী রাজনীতিবিদ হিসেবে। পাশাপাশি পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করি সগৌরবে। কর্মীদের মনে রাখতে হবে নেত্রী ক্ষমতায় না থাকলে নেতাদের কিছু হবে না কারণ নেতারা ক্ষমতার মাধ্যমে পরিচ্ছন্ন কিংবা ক্লিন ইমেজ নামের আড়ালে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পকেট ভারি টিকি করে নিয়েছেন । যদি আবারও সেই আগের মত বিরোধীদল আর দুঃসময় সামনে আসে আমাদের মতো কর্মীদের কী অবস্থা হবে একবার ভেবে দেখুন?? আসুন কুটকৌশল আরো ষড়যন্ত্রকে পরিহার করে কোন ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন নয় একমাত্র দেশরত্ন শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা রাজপথে কাজ করি তাহলে প্রকৃত নেতৃত্তের বহিঃপ্রকাশ ঘটবে। জয় বাংলা।

নুর মহাম্মদ বাবু
সাবেক সহ-সভাপতি
সিলেট মহানগর ছাত্রলীগ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

1 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

6 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 1 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
5