editor
প্রকাশিত: 2:30 PM, March 7, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জৈন্তাপুরে অভিযান চালিয়ে ১১২২ কেজি ভারতীয় চা পাতাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত চা পাতার মূল্য প্রায় ৩ লাখ ৩৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আজ(৬ মার্চ) রাতে গোপন তথ্যে গোয়েন্দা পুলিশের একটি দল জৈন্তাপুর থানাধীন লালাখাল সীমান্তবর্তী বারগাতি এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকাপ তল্লাশী করে ২৯ বস্তা চা পাতা উদ্ধার করে। গ্রেফতারকৃত চোরাকারবারি ফখরুল ইসলাম (২৪) জৈন্তাপুর থানাধীন বাঘেরখাল দলইপাড়া গ্রামের মাহমুদ আলীর ছেলে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই নিতাই লাল রায় বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। রবিবার (৭ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত ফখরুল পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) লুৎফর রহমান। তিনি জানান, গোপন তথ্যে গোয়েন্দা পুলিশের একটি দল জৈন্তাপুর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৯ বস্তা ভারতীয় চা পাতাসহ চোরাকারবারি ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে জৈন্তাপুর থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। চোরাচালানের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন