editor

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১

বিমানে যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির আকাশতরী ও শ্বেত বলাকা

বিমানে যুক্ত হলো সর্বাধুনিক প্রযুক্তির আকাশতরী ও শ্বেত বলাকা

3

অনলাইন ডেস্ক
বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হলো আরও দুটি উড়োজাহাজ।  আকাশতরী ও শ্বেত বলাকার উদ্বোধনের মধ্য দিয়ে বিমান বহরে যুক্ত হলো ড্যাশ ৮-৪০০ সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সম্পূর্ণ নতুন দ্বিতীয় ও তৃতীয় বিমান। আজ সকালে আকাশতরী ও শ্বেতবলাকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উড়োজাহাজ দুটির উদ্বোধন করেন।উড়োজাহাজ দু’টি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি উড়োজাহাজের মধ্যে দ্বিতীয় ও তৃতীয়।  অভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আন্তর্জাতিক রুটগুলোয় ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে অত্যাধুনিক এসব বিমান কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  এতে যাত্রীসাধারণ অতি সহজেই তার নিদিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন।কানাডার বিখ্যাত এয়ারক্রাফট নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত অত্যাধুনিক ৭৪ সিট সম্বলিত নতুন ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। ড্যাশ-৮ বিমানটি খুব ছোট রানওয়ে থেকে উড্ডয়নক্ষম ও স্বল্প খরচে নিরবিচ্ছিন্ন ও মসৃণ উড্ডয়নের জন্য বিখ্যাত। এই মডেলের বিমান গুলোতে কেবিন নয়েজ সাপ্রেশনের ব্যবস্থা রয়েছে। পরিবেশবান্ধব এবং অধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এ উড়োজাহাজে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র ৪ মিনিটেই ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু ধ্বংস করার মাধ্যমে  উড়োজাহাজর অভ্যন্তরের বাতাসকে সম্পূর্ণ বিশুদ্ধ করে যা যাত্রীগণের যাত্রাকে করে তোলে অধিক নিরাপদ। এছাড়া এ উড়োজাহাজে বেশি লেগস্পেস, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকার কারণে ভ্রমণ হয়ে উঠবে অধিক আরামদায়ক ও আনন্দময়।

2

(Ripa-2)

1

Sharing is caring!

আর্কাইভ

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

4 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

1 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

3 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

1 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

8 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

3 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

1
5