admin

প্রকাশিত: 3:49 PM, December 29, 2020

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা, অটোচালক নিহত

ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা, অটোচালক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা সড়কের ধারে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক সন্তোষ বৈদ্য (৪৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন। 

সোমবার রাত ১২টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সন্তোষ বৈদ্যের বাড়ি কুলাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামে।কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টায় সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শ্রীমঙ্গল থেকে কুলাউড়া যাচ্ছিল। যানটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া এলাকায় পৌঁছলে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারান। পরে সড়কের ধারে একটি খুঁটির সাথে অটোরিকশাটির সজোরে ধাক্কা লাগলে অটোর সম্মুখ দিক দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সন্তোষ বৈদ্যের মৃত্যু হয় এবং অটোরিকশার চার যাত্রী আহত হন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের একটি দল নিহত চালকসহ আহত ৪ যাত্রীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অভিজিৎ সিনহা বলেন, পুলিশ দুর্ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে রাতেই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে অটোচালক সন্তোষ বৈদ্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি এলাকায় ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনাটি ঘটে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে