editor

প্রকাশিত: 9:43 PM, March 10, 2025

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ দশ দফা দাবি বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের

সাংবাদিকদের সাথে মতবিনিময়

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ দশ দফা দাবি বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের

অবিলম্বে ঘরে ঘরে গ্যাস সংযোগসহ দশ দফা দাবি পেশ করেছে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ। জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলাবাসীর এই অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, যুগের পর যুগ থেকে বৃহত্তর জৈন্তা বৈষম্য ও বঞ্চনার শিকার। ওই এলাকার প্রাকৃতিক সম্পদ সারা দেশের উন্নয়নে কাজে লাগালেও বৃহত্তর জৈন্তিয়ার কাক্সিক্ষত উন্নয়ন হয়নি।

সোমবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দশ দাবি তুলে ধরেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ, সিলেট এর আহবায়ক এডভোকেট মো. আব্দুল আহাদ।

দশ দফা দাবির মধ্যে রয়েছে বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদান। বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি গ্রামকে আইটি ও পাকা সড়ক নেটওয়ার্কের অন্তর্ভূক্ত করাসহ সিলেট শহর থেকে টিলাগড় ও বাঘা হয়ে কানাইঘাট বোরহান উদ্দিন সড়ক, সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়কসহ সকল সড়ক সংস্কার ও সম্প্রসারণ করা এবং ঢাকা সিলেট তামাবিল ৬ লেন মহাসড়ক প্রকল্প দ্রুত বাস্তবায়ন। বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন কমিশন গঠন এবং বৃহত্তর জৈন্তিয়ার খনিজ সম্পদসহ বিভিন্ন উৎস থেকে সরকারের আহরিত সম্পদের ১০% থেকে ১৫%  বৃহত্তর জৈন্তাবাসীর উন্নয়নে ব্যয় করার জন্য বরাদ্ধ ঘোষণা করা। পরিবেশ ও জন বান্ধবকে সামনে রেখে অবিলম্বে জৈন্তিয়ার সকল পাথর-বালু কোয়ারী খুলে দেয়া এবং বৃহত্তর জৈন্তিয়ার সকল হাওর, বিল, জলাশয়গুলোর বিষয়ে মহাল শামিল জলকর আইন আধুনিকায়ন ও বাস্তবায়ন  করা। বৃহত্তর জৈন্তাকে ‘পর্যটন এলাকা’এবং ‘ইকোনোমিক জোন ঘোষণা করে প্রয়োজনীয় শিল্প কারখানা এবং পর্যটন উপযোগী পরিবহণ ও অবকাঠামো নির্মাণ। জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা। বৃহত্তর জৈন্তার কেন্দ্রস্থল সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন দরবস্ত সারীঘাট অঞ্চলে ৩০০ শর্য্যা বিশিষ্ট একটি  আধুনিক হাসপাতাল নির্মাণসহ একটি মেডিকেল কলেজ স্থাপন এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে  তোলা জাফলং ভ্যালি বোডিং স্কুল এর বেআইনী লীজ বাতিল করে এই ভূমিতে ‘জৈন্তা  বিশ্ববিদ্যাল’ নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। নেতৃবৃন্দ, অবিলম্বে দশ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে, নগরীর জেল রোডস্থ একটি হোটেলে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ সাংবাদিক ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলের আয়োজিত করে। বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহবায়ক এডভোকেট মো. আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রভাষক মহিউদ্দিন জাকারিয়ার পরিচালনায় ইফতার মাহফিলপূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আশিক উদ্দিন চৌধুরী, কানাইঘাট সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, এলজিডি সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক মঞ্জুর আহমদ, মুজিবুর রহমান ডালিম, মো.শাহজাহান সেলিম বুলবুল, মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের আহবায়ক এডভোকেট আব্দুল আহাদ, সদস্য সচিব গোলজার আহমদ হেলাল, যুগ্ম আহবায়ক আবুল মনসুর সাজু চৌধুরী, এম এ হান্নান, এম এ রহিম, ফয়েজ আহমদ, ডাঃ মোন্তাজিম আলী, আসাদুল আলম চৌধুরী, এ কে এম ওলিউল্লাহ, সদস্য সচিব ডাঃ ময়নূল হক, যুগ্ম সদস্য সচিব মাওলানা কামাল আহমদ, অর্থ সচিব আব্দুর রহমান আল মিছবাহ, প্রচার সম্পাদক মিছবাহুল ইসলাম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কবির আহমদ, মো. রহমত আলী, শমসের আলম, মোশারফ হোসেন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন