editor
প্রকাশিত: 4:50 PM, March 22, 2021
অনলাইন ডেস্ক
হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিবিয়ানা ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে-৩-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ মার্চ) সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। পরে দমকল বাহিনী ও পাওয়ার প্ল্যান্টের অগ্নিনির্বাপণকর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রধান প্রকৌশলী কানাই চন্দ্র দাস বলেন, প্যানেল বোর্ডে কীভাবে এ আগুন লেগেছে, তা তাঁরা তদন্ত করে দেখছেন। ক্ষতির পরিমাণও নির্ণয় করা হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রের ব্যবস্থাপক সংরক্ষণ তরুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তারা প্রতিবেদন দেবে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে অবস্থিত বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে সকাল নয়টার দিকে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় পুরো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাৎক্ষণিক নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাকির আহমেদের নেতৃত্বে দমকল বাহিনী ও বিবিয়ানা প্ল্যান্টের অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনেন তাঁরা।নবীগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাকির আহমেদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে আগুন বিবিয়ানা পাওয়ার প্ল্যান্টের প্যানেল বোর্ডে পৌঁছে যায়। আগুন নিয়ন্ত্রণে এলেও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অনলাইন ডেস্ক(রিপা-১৯)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন