editor
প্রকাশিত: 1:29 PM, April 2, 2025
সিলেটের সময় ডেস্ক :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছে ১০ জন। আহত হয়েছে আরও তিন যাত্রী। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাসের সঙ্গে দুই মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। মাইক্রোবাস দুটি কক্সবাজারমুখী ছিল। বাসটি ছিল চট্টগ্রামমুখী। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরবর্তীতে মাইক্রোবাসের পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস সামনেরটিকে ধাক্কা দেয়। হতাহতদের বেশিরভাগই প্রথম মাইক্রোবাসে ছিলেন। ওই গাড়ির চালকও নিহত হয়েছেন।
এর আগে ঈদের দিন অর্থাৎ ৩১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাস্থলের কাছেই বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছিলেন।
4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
5 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
8 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
5 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
6 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট