editor

প্রকাশিত: 11:52 AM, August 8, 2026

চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস ও ডিম

কাঁচামরিচ কেজিতে কমেছে ১৫০ টাকা

চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস ও ডিম

2

ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে দাম কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে।

তবে মরিচের দামে স্বস্তি ফিরলেও অন্যান্য সবজি, মাছ ও মুরগির বাজার এখনো চড়া। বাজারে দু-একটি পণ্য ছাড়া ৮০ থেকে ১০০ টাকার নিচে মিলছে না অধিকাংশ সবজি।

গতকাল শুক্রবার নগরীর কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে মানভেদে প্রতি কেজি কাঁচামরিচ ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে (প্রতি ২৫০ গ্রাম ৬০ থেকে ৮০ টাকা)। গত সপ্তাহেও যা ৪০০ থেকে ৪্থ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। মরিচ কমলেও অন্যান্য সবজির মধ্যে বেগুন ১০০ থেকে ১৮০ টাকা, টমেটো ১৪০ থেকে ২০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, গাজর ১৪০ টাকা, ককরোল, ঝিঙা, পটল ও ঢেঁড়শ ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা ও আলু ৩০ টাকায় বিক্রি হলেও পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়।

1

এছাড়া প্রতি কেজি দেশি ধনেপাতা ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

গত সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। বাজারে সোনালি মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ৩০০ টাকা, ব্রয়লার ১৯০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা এবং দেশি মুরগি ৭ ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১,৩০০ টাকা কেজি। এছাড়া ফার্মের লাল ডিম প্রতি ডজন ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

4

সাইজভেদে ১ কেজি ওজনের ইলিশ ৩,২০০ টাকা, ৫০০-৭০০ গ্রামের ইলিশ ২,০০০-২,২০০ টাকা এবং ৩০০ গ্রামের ইলিশ ১,২০০-১,৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছ ৪০০-৫৫০ টাকা, চাষের শিং ৩০০-৬০০ টাকা, দেশি শিং ১,২০০–১,৪০০ টাকা, চাষের পাঙ্গাশ ১৮০-২০০ টাকা, চিংড়ি ৮০ ও বোয়াল ৬০০-৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় খেতের ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সবজির এই চড়া দাম বলে জানান ব্যবসায়ীরা।

সবজি বিক্রেতা ইউনুস মিয়া বলেন, বৃষ্টিতে ক্ষতি হওয়ায় দাম বেড়েছিল। তবে কাঁচামরিচ আমদানি বাড়ায় দাম কমতে শুরু করেছে, আগামী সপ্তাহে আরও কমতে পারে।

5

তবে বাজারে কিনতে আসা বেসরকারি চাকরিজীবী কবির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বাজারে এসে হিসাব মেলানো যাচ্ছে না। ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই। একবার কোনো পণ্যের দাম বাড়লে আর কমতে চায় না।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল

রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে সিলামে দোয়া মাহফিল

7 বাংলাদেশের নৌবাহিনীর সাবেক প্রধান, সাবেক মন্ত্রী এবং সিলেটের কৃতি সন্তান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে

সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী

সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে আমাদের কাজ করে যেতে হবে: ভিপি মাহবুবুল হক চৌধুরী

1 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হৃদয়ে জকিগঞ্জ সিলেট-এর উপদেষ্টা মাহবুবুল

চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস ও ডিম

চড়া দামেই বিক্রি হচ্ছে মাংস ও ডিম

3 ভারত থেকে কাঁচামরিচ আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে সিলেটের কাঁচাবাজারগুলোতে দাম কেজিতে ১৫০ টাকা পর্যন্ত কমেছে। 5 তবে মরিচের দামে

ট্রান্সপোর্ট থেকে বিতাড়িত চোরাকারবারি তরিকুলকে গ্রেপ্তারের দাবি

ট্রান্সপোর্ট থেকে বিতাড়িত চোরাকারবারি তরিকুলকে গ্রেপ্তারের দাবি

4 গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড়ের মুখে ‘মেসার্স সুরমা ট্রান্সপোর্ট এজেন্সি’ থেকে বিতাড়িত হয়েও থেমে নেই আলোচিত চোরাকারবারি তরিকুল।

পণ্য পরিবহন সেক্টরের মাফিয়া আবু সরকার

পণ্য পরিবহন সেক্টরের মাফিয়া আবু সরকার

8 সিলেটে পণ্য পরিবহন সেক্টরে চরম অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির গভীর পাঁয়তারা চালাচ্ছে একটি প্রভাবশালী চক্র। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

আওয়ামী লীগ নেতার বাড়ি ও ফার্মেসিতে হামলা, নির্যাতনে গর্ভবতী স্ত্রীর গর্ভপাত

6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর উপশহরে মো. আজহারুল ইসলাম চৌধুরী নামের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ কর্মীর বাসভবন এবং ফার্মেসিতে

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি শ্রদ্ধা

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে মুক্তাক্ষরের আবৃত্তি শ্রদ্ধা

2 বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবসে আবৃত্তি সংগঠন ছাতক শাখা আয়োজন করে আবৃত্তি শ্রদ্ধাঞ্জলি। শুক্রবার (৭ আগস্ট) দুপুর

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

7 সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ৯ জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার

1
8