editor

প্রকাশিত: 8:44 PM, November 5, 2026

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

কোর্ট পয়েন্টে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং ভক্ত-আশেকানদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আয়োজনে বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাদ আছর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এই সভা সম্পন্ন হয়।

সভায় বক্তারা বলেন, কিশোরগঞ্জের পাগলা মজিদের আদলে শাহজালাল (রহ.) মাজার পরিচালনা করতে হবে। এ মাজার সিলেটের সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের আবেগ ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দু। অথচ দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র একতরফা কমিটি গঠন করে মাজারের দান-অনুদান ও আয়ের টাকা ৬৫-৩৫% নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে নিতে চায়, যা অত্যন্ত দুঃখজনক ও গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে এই একতরফা কমিটি বাতিল করে সকল স্তরের প্রতিনিধিত্ব নিয়ে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান। সমাবেশ থেকে মাজার সংস্কারে ‘১৩ দফা দাবি’ তুলে ধরা হয়। বক্তারা স্পষ্ট জানিয়ে দেন, মাজারের সকল প্রকার অনিয়ম ও অসংগতি দূর করতে হবে। দূর-দূরান্ত থেকে আসা ভক্ত ও আশেকানদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা বিধান, উন্নত বিশ্রামাগার তৈরি এবং মানসম্মত খাওয়া-দাওয়ার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

১১ দলীয় জোটের শীর্ষ নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালীর সভাপতিত্বে ও সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফীর পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহের, মুক্তার আহমদ তালুকদার, প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, মাজার সুরক্ষা কমিটির সভাপতি জামিল আহমদ লিটন, টিপু চৌধুরী, সিলেটী পঞ্চায়িত নেতা শামসুল ইসলাম, ইমতিয়াজ রহমান ইনু, জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান, মাসুক মিয়া, মাওলানা হোসাইন আহমদ মাদানী, মাওলানা আসলাম রহমানী, সেলিম আহমদ, আনোয়ার হোসেন রুবেল, এমডি কামাল মিয়া, সিনিয়র সাংবাদিক কলম যোদ্ধা লিয়াকত আলী খান, সাংবাদিক এম এ আলী জালালাবাদী, জয়নাল আহমদ, মুজিব মিয়া, মীর নাজিম উদ্দিন, আব্দুল জলিল, মাওলানা জামাল উদ্দিন প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আব্দুল মুনিম।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% বাতিলের দাবি, ১৩ দফা বাস্তবায়নে প্রতিবাদ সভা

অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে যুবদলের অভিষেক ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা অংশুমান ভট্টাচার্য্য রাকুকে জড়িয়ে মনগড়া, কাল্পনিক ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ

সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট মহানগর শাখার অন্তর্ভুক্ত তাঁতীদল কোতোয়ালী থানা শাখার ১০৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ৩ (তিন) মাসের জন্য

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

ওসি ছাবেদ ও এসআই শংকরের বিরুদ্ধে পুলিশ সুপারের নিকট অভিযোগ

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাবেদ আলী ও এসআই শংকর চন্দ্র দেবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, নিরীহ মানুষকে

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

পুলিশ কনস্টেবল ছেলের প্রভাবেই ধরাছোঁয়ার বাইরে জুলাই মামলার আসামি পিতা

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি কালা মিয়া প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দীর্ঘ ২ বছরেও তাকে গ্রেপ্তার