editor
প্রকাশিত: 2:42 PM, August 20, 2021

করোনা
নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে সিলেটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তবে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সংক্রমিত হিসেবে শনাক্তের সংখ্যা সুস্থ হওয়াদের সংখ্যার চেয়ে প্রায় অর্ধেক।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় আজ শুক্রবার দুপুরে এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন। এর মধ্যে ৬ জন সিলেটের, ১ জন সুনামগঞ্জের।
তাদের নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা এখণ ৯৬০ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৭৮১ জন মারা গেছেন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৪ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও হবিগঞ্জের ৪৬ জন রয়েছেন।
সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়ে ওঠেছেন ৬১১ জন। আর সংক্রমণের শিকার হিসেবে শনাক্ত হয়েছেন ৩২১ জন। অর্থাৎ, সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যায় চেয়ে প্রায় দ্বিগুণ।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জনসহ সিলেট জেলায় ১৯৯ জন রয়েছেন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৬ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও হবিগঞ্জের ৩৮ জন রয়েছেন।
১৩৪২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ২৩.৯২ ভাগ।
সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৮৪১ জন। তন্মধ্যে ওসমানী হাসপাতালে ৪৩০৩ জনসহ সিলেট জেলায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৫৩ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ৫ হাজার ৮৭৮ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৩৯৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ১১৩ জন।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন ৬১১ জনসহ বিভাগে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৯ হাজার ৬৫৩ জন। বর্তমানে ৪৪৫ জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২০/আগষ্ট/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে