editor

প্রকাশিত: 9:46 PM, August 25, 2021

মৌলভীবাজারের কমলগঞ্জে বিধবার বাড়ির রাস্তা কেটে অবরুদ্ধ; রাতে গাছ কর্তন ও সন্ত্রাসী হামলা \ থানায় অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জে বিধবার বাড়ির রাস্তা কেটে অবরুদ্ধ; রাতে গাছ কর্তন ও সন্ত্রাসী হামলা \ থানায় অভিযোগ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাটাবিল গ্রামের অসহায় বিধবা নারীর বাড়ির রাস্তা কেটে জোরপূর্বক দখল করে অবরুদ্ধ করেছে প্রতিবেশী সন্ত্রাসীরা। বিষয়টি প্রশাসন ও সাংবাদিকদের জানানোর পর রাতে বিধবা নারীর বাড়ি থেকে ১০টি গাছ কর্তন করে মহিলাকে নির্যাতন করেছে ওই সন্ত্রাসীরা। আহত বিধবাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে (২৪ আগষ্ট) সুবেদা বেগমবের বাড়িতে ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা যায়, গত সোমবার (২৩ আগষ্ট) দিবাগত রাতে কাটাবিল গ্রামের অসহায় বিধবা সুবেদা বেগমের বাড়ি থেকে বের হওয়ার একমাত্র রাস্তাটি কেটে জমির সাথে মিশিয়ে দেয় প্রতিবেশী মদরিছ মিয়ার ছেলে ইদ্রিছ মিয়া (৪০) সহ কতিপয় সন্ত্রাসীরা। তারা বিধবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা কেটে কলাগাছ লাগিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ফলে স্বামীহারা সুবেদা বেগম বাড়ির ভিতর অবরুদ্ধ জীবন যাপন করছেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিধবা মহিলা সাংবাদিকদের কাছে অভিযোগ করায় রাতে বিধবার বাড়িতে লাগানো কাঁঠাল, পেয়ারা ও আমের ১০টি গাছ কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করায় অসহায় সুবেদা বেগমের উপর হামলা ও নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিধবা মহিলাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাটাবিল গ্রামের স্থানীয়রা জানান, একটি কুচক্রী মহলের যোগসাজশে প্রতিবেশি ইদ্রিস আলী ও তার সাঙ্গপাঙ্গরা মিলে বিধবা সুবেদা বেগমের বাড়ির রাস্তা কেটে কলাগাছ লাগিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছে। এ ঘটনার বাড়ির মালিক হুছনা খাতুন উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশের সহযোগীতা কামনা করেন।

সুবেদা বেগম বলেন, প্রায় ৬ মাস থেকে প্রতিবেশি সন্ত্রাসী ইদ্রিছ আলী তার সহযোগীদের নিয়ে আমাকে বাড়িছাড়া করার জন্য হুমকি দিয়ে আসছে। সরকারি ১নম্বর খাস খতিয়ানভুক্ত বেশ কিছু জমি ইদ্রিছ আলী ভোগদখল করে আসছেন। এরমধ্যে বাড়ির প্রবেশ পথের রাস্তাটি কেটে জমিতে পার্শ্ববর্তী খাস জমিতে মিশিয়ে দিয়ে চলাচল বন্ধ করে দেয়। পরে রাস্তা বন্ধের বিষয়টি আদমপুর ইউপি চেয়ারম্যান ও কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ এসে রাস্তা খুলে দিতে বলে। এছাড়া স্থানীয় চেয়ারম্যান একাধিকবার সালিশ করলে সন্ত্রাসীরা তাদের কথা শুনতে চায়নি। এরপর থেকেও হুমকি অব্যাহত রাখে গত সোমবার আমার চলাচলের রাস্তায় কলাগাছ লাগিয়ে বন্ধ করে দিয়েছে। সাংবাদিকরা আসায় মঙ্গলবার রাতে দ্বিতীয় দফা বাড়ির ১০টি গাছ কেটে ফেলে। এতে বাঁধা দিলে আমাকে মারধোর ও নির্যাতন করে। বর্তমানে বিধবা নিরাপত্তাহীনতায় ভ‚গছেন এবং এঘটনায় থানায় মামলা দেয়া হচ্ছে বলে তিনি জানান।

এব্যাপারে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, একটি কুচক্রি মহলের ইন্ধনে কুখ্যাত সন্ত্রাসী ইদ্রিছ আলী এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে ডাকাতি, জমি দখল, মাদকসহ নানা অপকর্ম করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক করে এসব অপকর্ম থেকে বিরত থাকতে বলা হয়েছে। পুলিশ ও আমার কথা তারা মানেনি। এলাকাবাসী এই ইদ্রিছ আলী গংদের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠছে। সর্বশেষ মঙ্গলবার রাতে মহিলার বাড়ির গাছ কর্তন ও মারধর করে আহত করেছে।

বিধবা মহিলার রাস্তা বন্ধ করে দেয়ার বিষয়ে ইদ্রিছ আলীকে পাওয়া না গেলেও তার স্ত্রী আখারুন বেগম বলেন, এটি রাস্তা নয়, আমরার জমিতে কলাগাছ রোপন করেছি।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, শীঘ্রই বিধবার রাস্তা উদ্ধার করে দেওয়া হবে। নির্যাতনের বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, এঘটনায় থানায় অভিযোগ হয়েছে এবং আমরা ব্যবস্থা গ্রহণ করছি।

 

 

আমাদের লিংক :

https://www.facebook.com/somoymediasylhet

https://dailysylhetersomoy.com/

https://dailysylhetersomoy.com/english/

https://www.epaper.dailysylhetersomoy.com/home/

https://twitter.com/home

https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw

https://www.instagram.com/sylhetersomoy/

ডিএসএস/২৫/আগষ্ট/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে