editor
প্রকাশিত: 6:45 PM, January 16, 2021
হবিগঞ্জ প্রতিনিধি
সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা মেয়র ও কাউন্সিলর পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ জানুয়ারি) সকাল ৮ টা থেকে পৌরসভার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় বিকাল ৫টা বাজে শেষ হয় ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রেন এখন চলছে ভোট গণনা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাধবপুর পৌরসভায় নৌকা মার্কা নিয়ে লড়ছেন শ্রীধাম দাশগুপ্ত। প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম (জগ), গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হিরেন্দ্র লাল সাহার ছোট ভাই পংকজ কুমার সাহা (নারকেল গাছ) ও বিএনপির হাবিবুর রহমান মানিক।
এছাড়াও, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন আর সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান, ভোট গ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এ পৌরসভায় মোট ৭৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখন প্রতিটি কেন্দ্রে চলছে ভোট গণণার কাজ।
ফলাফলকে ঘিরে নির্বাচনিয় এলাকায় যাতে কোন ধরেনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক সর্তক রয়েছে।
S/H(Ripa-5)
6 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
7 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
5 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
3 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও
8 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫