editor
প্রকাশিত: 4:33 PM, December 29, 2020
অনলাইন ডেস্ক
নিজেদের দায়িত্ব পালনের কারণে চলতি বছরে ৫০ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যেসব দেশে এসব হত্যাকাণ্ড হয়েছে, তাদের অধিকাংশেই কোনো যুদ্ধ ছিল না।রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।সংস্থাটি জানায়, নিহত হওয়ার এই সংখ্যা বলে দিচ্ছে, সংঘবদ্ধ অপরাধ, দুর্নীতি ও পরিবেশ ইস্যুতে অনুসন্ধানী প্রতিবেদকদের লক্ষ্যবস্তু হওয়ার সংখ্যা বেড়েছে।এ বারের প্রতিবেদনে ভারত, মেক্সিকো ও পাকিস্তানে সাংবাদিক নিহত হওয়ার সংখ্যাটি সামনে চলে এসেছে।বার্ষিক প্রতিবেদনে আরএসএফ জানায়, চলতি বছরে হত্যাকাণ্ডের শিকার হওয়া ৮৪ শতাংশ সাংবাদিককে উদ্দেশ্যপ্রণোদিতভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আগের বছরে যেটা ছিল ৬৩ শতাংশ।আরএসএফের প্রধান সম্পাদক পলিন অ্যাডিস-মেভেল বলেন, গত কয়েক বছর ধরে রিপোর্টার্স উইদাউট বার্ডার্স দেখেছে যে অনুসন্ধানী সাংবাদিকরাই বেশি ঝুঁকিতে। তারা রাষ্ট্র ও চক্রের টার্গেটে পরিণত হচ্ছে।চলতি বছরে সবচেয়ে বেশি সাংবাদিক আটজন নিহত হয়েছেন মেক্সিকোয়। দক্ষিণ আমেরিকার দেশটিতে সাংবাদিক হত্যার কোনো বিচার হয়নি বলেও সংস্থাটি জানিয়েছে।যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও পাঁচ সাংবাদিক নিহত হন। তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা চললেও সেখানে সাংবাদিকরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আসছেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন