editor
প্রকাশিত: 10:09 PM, December 30, 2024
‘শেকড়ের টানে, স্মৃতির সন্ধানে।’ সিলেটের মুদ্রণ শিল্পের অনন্য প্রতিষ্ঠান নগরীর চৌহাট্টাস্থ চলন্তিকা প্রিন্টার্সের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৩রা জানুয়ারি ‘২৫ ইং, শুক্রবার বিকাল ৪ টা হতে পূর্ব জিন্দাবাজারস্থ “নিউ হোটেল গ্র্যান্ড ভিউ” মিলনায়তনে প্রথম পর্বের আয়োজনের মধ্যে রয়েছে, প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সংগীত ও নৃত্য, কেক কাটা, সমবেত নৃত্য, সংগীত, চলন্তিকা স্মারকগ্রন্থের প্রচ্ছদের মোড়ক উন্মোচন, আলোচনা, সমবেত নৃত্য ও সমবেত সংগীত।
দ্বিতীয় পর্বের আয়োজনের মধ্যে রয়েছে সম্মাননা প্রদান, বৃত্তি প্রদান, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবেন আনন্দলোক, গীতবিতান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শ্রুতি, নজরুল সংগীত শিল্পী পরিষদ, নৃত্যরথ।
শ্রীভূমি শ্রীহট্টের স্বপ্ন, প্রতিজ্ঞা আর প্রতিশ্রুতির যে মায়াময় অবলম্বন, ‘চলন্তিকা’ সে আজ অমল ধ্বজা উড়িয়ে পার করে এসেছে এক সুবর্ণপথ। অগণিত মানুষের পদধুলিতে, আড্ডায়, আবেগে কতো স্মৃতি জমা আছে তার বাঁকে বাঁকে। এ নন্দন-যাত্রাকে উদ্যাপন করতে চলন্তিকা প্রিন্টার্স এর সঙ্গে সংশি¬ষ্টদের আন্তরিক উপস্থিতি ও সর্বান্তকরণ সহযোগিতা কামনা করেছেন সিলেটের স্বনামধন্য চলন্তিকা প্রিন্টার্সের স্বত্বাধিকারী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়