editor
প্রকাশিত: 1:48 PM, January 2, 2021
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি বাসচালক শহীদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।আজ সকালে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বাসচালক শহীদকে গ্রেপ্তার করেছে।
কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সিআইডি কিছু জানায়নি বলে তিনি জানান। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে বাসচালক শহীদকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউজা বাজার এলাকা থেকে সিআইডি গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার শহীদ সিলেটের জালালাবাদের মোল্লারগাঁওয়ের তৌফিক আহমেদ ওরফে মইন্নার পুত্র। গত ২৬ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি আত্মীয়ের বাসা থেকে বাসযোগে নিজ বাড়িতে ফিরছিলেন ওই কলেজছাত্রী।
সন্ধ্যায় বাসটি দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এলে ওই তরুণী ছাড়া গাড়িতে আর কোনো যাত্রী না থাকায় বাসচালক ও হেলপার মিলে তাকে ধর্ষণের চেষ্টা করে।
মেয়েটি প্রাণভয়ে বাস থেকে লাফ দিয়ে সড়কে পড়ে যান। গ্রামবাসী আহতাবস্থায় দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ওইদিনই বাসচালক, হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা করেন তরুণীর বাবা।
২৮ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দের গাঁও ইউনিয়নের বুরাইয়া গ্রাম থেকে বাসচালকের সহকারী আবদুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।পরদিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নুরের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।
S/H-(Ripa-5)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে