editor
প্রকাশিত: 6:58 PM, January 22, 2025
সিলেটের দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকায় আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (২২ জানুয়ারি) বেলা ২টায় এই মর্মান্তিক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে পরিদর্শন যান জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দ চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লি. এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, আপনারা মনোবল ধরে রাখুন। নিশ্চয়ই মহান আল্লাহ সুবহানাহু তায়ালা আপনাদের জন্য ভবিষ্যতে ভালো কিছু প্রতিদান দেবেন। অগ্নিকাণ্ডে আপনাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনভাবেই পূরণ হবার নয় এবং এই অগ্নিকান্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। ব্যবসায়ী নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীসহ অন্যান্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো উচিত ছিল সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, চেম্বারের নেতৃবৃন্দ এখনো পর্যন্ত ব্যবসায়ীদের প্রতি সহমর্মিতা দূরে থাক, কোন খোঁজ-খবর পর্যন্ত নেন নি। নেতৃবৃন্দ দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য চেম্বার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের উর্ধ্বতন কর্তৃপক্ষ এই অগ্নিকান্ডের ঘটনার কারণ সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য আহ্বান জানান।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহ আহমেদুর রব, লুৎফুর রহমান লিলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, সরুজ ভট্টাচার্য্য, জাহাঙ্গীর খান, সাহিত্য সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, কার্যকরি পরিষদ সদস্য তানিমুল ইসলাম, চাঁদনীঘাট নতুন ও পুরাতন মটর পার্টস বহুমুখী সমবায় সমিতি লি. এর সাবেক সভাপতি শাহ আলম জুনেদ, সাধারণ সম্পাদক মো. সালেহ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী, আকবর হোসেন খামানী, সিরাজুল ইসলাম, মো. আসাদুজ্জামান রনি, পুরুজয় দত্ত, মিন্টু পাল, রুমান আহমদ, তারেক রহমান, সুমন দত্ত, হারুনুর রশীদ সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন