editor

প্রকাশিত: 8:09 PM, January 25, 2022

চাঁদাবাজী, প্রতারণা ও টাকা আত্মসাত মামলায় কারাগারে কাউন্সিলর শানু

চাঁদাবাজী, প্রতারণা ও টাকা আত্মসাত মামলায় কারাগারে কাউন্সিলর শানু

সিলেট সিটি করপোরেশনের ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আলোচিত শাহানা বেগম শানুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চাঁদাবাজী. প্রতারনা, বিশ্বাসভঙ্গ ও ২৪ লাখ টাকা আত্মসাত করে একটি বাসা দখল ও মালিককে প্রাননাশের হুমকির অভিযোগে দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে উচ্চআদালত থেকে ৬ সপ্তাহের জামিন নিয়ে নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তাকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) কারাগারে পাঠানোর আদেশ দেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান।
কাউন্সিলর শাহানা বেগম শানু সিলেট নগরীর শেখঘাট খুলিয়া পাড়ার নিলিমা ৫২/৪ নং বাসার বাসিন্দা। বর্তমানে তিনি খুলিয়া পাড়ার নিলিমা ৫নং বাসায় বসবাস করছেন।
কাউন্সিলর শানু সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা ছিলো। কিন্তু তিনি উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার দুদিন পর আদালতে হাজির হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
জানা যায়, আপন ভাসুর ও অপর এক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগে কাউন্সিলর শানুসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়। মামলায় উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন কাউন্সিলর শানু। জামিনের মেয়াদ দুদিন আগে শেষ হওয়ার পর তিনি আদালতে আত্মসর্মপণ করে পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, খুলিয়াটুলা নীলিমা ১৩নং বাসার মুকিত মিয়ার ছেলে নুরুল ইসলাম সিলেটের অতিরিক্ত চীফ মোট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার ছেলে মো. রায়হান ইসলামের বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাত, চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। কোতোয়ালী সি আর মামলা নং ৯২৮/২০২১ এবং কতোয়ালী জি আর নং ৮৬৭/২১।
মামলার অভিযোগসূত্রে জানা যায় কাউন্সিলর শাহানা বেগম শানু ও তার ছেলে মো. রায়হান ইসলাম মামলার বাদী নুরুল ইসলামের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা হোন। নুরুল ইসলাম সিলেট মিউনিপ্যাালিটি মৌজার জেএল নং ৯১ খতিয়ান নং ১০৪৩ এস এ দাগ নং ৩৭৮৮। ডিপি খতিয়ান নং ১২৩২৭ বি এস দাগ নং ২৬০৩৬ দাগের ৪শতক ভূমিতে স্থাপিত দুতলা ভবনের বন্ধকীসূত্রে মালিক হোন। উক্ত ভবনের ২য় তলায় নুরুল ইসলাম তার ছোট ভাইয়ের স্ত্রী কাউন্সিলর শাহানা বেগম শানু ও ভাতিজা মো. রায়হান ইসলামকে বিনা ভাড়ায় থাকতে দেন। নুরুল ইসলাম তার ব্যক্তিগত প্রয়োজনে শানু ও ভাতিজার কাছ থেকে ১১লাখ টাকা ঋণ নেন। পরবর্তীতে আর্থিক অসুবিধার কারণে মামলার ১নং স্বাক্ষী গোলাপগঞ্জের লক্ষীপাশা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে শিক্ষানবিশ আইনজীবী লোকমান হোসেনের কাছে উপরোক্ত দুতলা বিশিষ্ঠ ভবন বিক্রির জন্য ৬৫ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। পাশাপাশি ক্রেতা লোকমান হোসেনের কাছ থেকে বাসার মূল্য ৬৫ লাখ টাকা থেকে প্রায় অর্ধেক টাকা গ্রহণ করেন নুরুল ইসলাম। এক পর্যায়ে আসামীরা তাদের পাওনা ১১ লাখ টাকা সহ ২৪ লাখ টাকা বাদীর কাছে দাবি করে। আলাপ আলোচনার মাধ্যমে তাতে রাজী হয়ে লোকমান হোসেনকে বাসা বিক্রির টাকা থেকে আসামীদের ২৪ লাখ টাকা দেওয়ার জন্য অনুরোধ করেন নুরুল ইসলাম। ২০২১ সালের ১৯ জুলাই একটি চুক্তিপত্রের মাধ্যমে আসামীদের ২৪ লাখ টাকা প্রদান করেন লোকমান হোসেন। চুক্তিপত্রে উল্লেখ করা হয় আসামীরা সাময়িক অসুবিধার জন্য বাসা ছাড়তে অসুবিধা হচ্ছে বিধায় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর তার দ্বিতীয় তলার বাসাটি ছেড়ে যাবেন। এ ব্যাপারে বাদীর নিকট থেকে উপরোক্ত ভূমি ক্রয়ের জন্য চুক্তিবদ্ধ লোকমান হোসেনের কাছে আসামীদের আর কোন দাবি দাওয়া নেই। চুক্তি পত্রে আসামীরা ও বাদীর পক্ষে লোকমান হোসেন স্বাক্ষর করেন। ২০২১ সালের ২৫ জুলাই জনপপ্রতিনিধি সহ সালিশ ব্যক্তিত্বরা স্বাক্ষী হিসেবে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তির মেয়াদ শেষ হলে বাসা ছেড়ে যাওয়ার জন্য বাদী ও ১নং স্বাক্ষী লোকমান হোসেন ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সকালে আসামীদের বাসা ছাড়ার ব্যাপারে কথা বললে কাউন্সিলর শাহানা ও তার ছেলে রায়হান ক্ষিপ্ত হয়ে উঠেন। তারা ২৪ লাখ টাকা গ্রহণ, চুক্তিনামা ও বাসা ছাড়ার বিষয়টি অস্বীকার করে উল্টো বাসা ছাড়তে হলে আরো ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ অবস্থায় বাদী নুরুল ইসলাম ১নং স্বাক্ষী লোকমান হোসেন, ২নং স্বাক্ষী কাউন্সিলর মখলিছুর রহমান কামরান ও ৩নং স্বাক্ষী বিশ্বনাথের সাবেক এমপি এহিয়া চৌধুরীর ছোট ভাই ফহল আল রাজী চৌধুরীকে নিয়ে ২০২১ সালের ৯ অক্টোবর কাউন্সিলর শাহানা বেগমকে বাদীর বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন উক্ত নারী কাউন্সিলর। তিনি গালিগালাজ করে রান্নাঘর থেকে বটি দা এনে বাদী নুরুল ইসলামের গলায় ধরে পুনরায় ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে বলেন চাঁদা না দিলে দেহ থেকে মাথা আলাদা করে ফেলবেন। উত্তেজনাপূর্ণ এ পরিস্থিতি থেকে স্বাক্ষীরা নুরুল ইসলামকে উদ্ধার করে নিয়ে আসেন। এসময় বাদীকে পূণরায় কোন দাবি নিয়ে আসলে দুনিয়া থেকে উঠিয়ে দেয়ার হুমকি দেন কাউন্সিলর শাহানা বেগম শানু।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়