admin
প্রকাশিত: 6:23 PM, November 25, 2020
ওসমানীনগর প্রতিনিধি
ওসমানীনগরে চাঁদাবাজী মামলায় ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (তৃতীয়) আদালতের বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় প্রদান করেন।
রায়ে ৩ জনকে ২ বছর করে কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা, ৪ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, ওসমানীনগরের হামতনপুর গ্রামের একলাছ মিয়ার ছেলে বদরুল মিয়া (৩০), মৃত সুরুজ মিয়ার ছেলে তোফায়েল মিয়া (২০), বদরুল মিয়ার ভাই নজরুল মিয়া (২৭)।
জরিমানাকৃত আসামিরা হলেন, ওসমানীনগর থানার হামতনপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে তুহিন মিয়া (২০), গুলু মিয়ার ছেলে শিপন মিয়া (২৪), মৃত আয়না মিয়ার ছেলে আব্দুল মুমিন (২২) ও আব্দুল বারীর ছেলে শিবলু মিয়া (৩৫)।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত ও জরিমানাকৃত আসামীরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে , ওসমানীনগর থানার হামতনপুর গ্রামের আব্দুল রুপের স্ত্রী সাজনা বেগম বাড়ীর বাউন্ডারি দেওয়াল নির্মাণের পরিকল্পনা করেন। বিষয়টি জানতে পেরে আসামীরা সাজনা বেগমের কাছে ২ লাখ টাকা চাদা দাবী করেন।
সাজনা বেগম চাঁদা দিতে অপারগতা প্রকাশ করেন। গত ২০১৪ সালের ৫ এপ্রিল রাত ৩টার দিকে আসামি বদরুল, তোফায়েল, নজরুল, তুহিন, শিপন, আব্দুল মোমিন ও শিবলুরা বন্দুক, পিস্তল, রামদা ছুরি, শাবল ও লোহার রডসহ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সাজনা বেগমের বাড়ীতে হামলা চালিয়ে তার বোনপো ইকবাল হোসেনের (৩০) বুকে ও চোখে গুলি করে। এতে সে গুরুতরো আহত হয়। এরপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এ ঘটনায় সাজনা বেগম ৯ জনকে আসামী করে ওসমানীনগর থানায় চাঁদা দাবি ও বন্দুক দিয়ে গুলির অভিযোগে মামলা দায়ের করেন (নম্বর -২/৬/৪/২০১৪)। তদন্ত শেষে ঐ বছরের ২২ জুন ওসমানীনগন থানার এস আই সাইফুল আলম ৯ জনকে অভিযুক্ত করে আদালতে একটি চার্জশিট (নম্বর-৭৫) দাখিল করেন এবং ২০১৫ সালের ১৭ মে থেকে ঐ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত।
দীর্ঘ শুনানী ও ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালত আসামী বদরুল, তোফায়েল ও নজরুল মিয়াকে ৩২৪ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, তুহিন, শিপন, আব্দুল মোমিন ও শিবলুকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়া আসামী লটু মিয়া (৪৮) মামলা চলাকালীন সময়ে মারা যান এবং আসামী লটু মিয়ার পুত্র জুবায়েরের (২২) বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহমদ ও আসামীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ মামলাটি পরিচালনা করেন।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন