editor
প্রকাশিত: 2:22 PM, January 4, 2021
অনলাইন ডেস্ক
চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে সাভারের আনন্দপুর এলাকার একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দুই নারীসহ ৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ এর সদস্যরা।আজ র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযানের সময় ২০ ভুক্তভোগী চাকরিপ্রার্থীকেও উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- শাহারা বানু , মশিউর রাহমান, রবিউল ইসলাম রবি ও সাবিনা ইয়াসমিন। তাদের কাছ থেকে ৩৭টি ভর্তি ফরম, ৭টি টাকা জমার রশিদ বই, ৬টি নিয়োগ বিজ্ঞপ্তি, ১০টি অঙ্গীকারনামা ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।র্যাব-৪ এর সহকারী পরিচালক জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোর রাতে সাভারের আনন্দপুর এলাকায় ‘প্রজন্ম ফোর্স (প্রা.) লিমিটেডের’ অফিসে অভিযান চালিয়ে চক্রটির ৪ সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চক্রের সদস্যরা র্যাবকে জানিয়েছে, তারা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। তারা রাজধানীসহ ঢাকা জেলার একাধিক জায়গায় অফিস ভাড়া নিয়েছে। এসব অফিসে চাকরি প্রত্যাশীদের নানা প্রলোভন দেখিয়ে আকৃষ্ট করে নিয়ে আসত। পরে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দিত। পরে চাকরি প্রত্যাশীরা এই জালিয়াতি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে চক্রটির সদস্যরা টাকা ফেরত না দিয়ে উল্টো নানা হুমকি দিত। অভিযোগ পেয়ে তাদের আটক করা হয়।জিয়াউর রহমান আরও বলেন, আটক ব্যক্তিরা আমাদের কাছে তাদের অপরাধ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
এসএইচ-রিপা/০৪০১
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন