editor
প্রকাশিত: 5:17 PM, October 14, 2025
সিলেট জেলা রেজিস্ট্রার অফিসের চাকরি হারাচ্ছেন ‘দুর্নীতিবাজ’ সহকারী শাহজাদা রিয়াদ। জাল জালিয়াতি ও অসদাচরণের দায়ে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, শাহজাদা রিয়াদ দীর্ঘদিন ধরে সিলেট জেলা রেজিস্ট্রার অফিসের সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে চাকরি করছিলেন।
চলতি ২০২৫ সালের ৮ অক্টোবর একটি জাল ও ত্রুটিপূর্ণ নিকাহনামা (কাবিননামা) সত্যায়িত করতে জেলা রেজিস্ট্রারকে চাপ সৃষ্টি করেন শাহজাদা রিয়াদ। জেলা রেজিস্ট্রার এই নিকাহনামা সত্যায়নে অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাদা রিয়াদ জেলা রেজিস্ট্রারের সাথে চরম অসদাচরণ করেন এবং অফিস হৈচৈ শুরু করেন। তার এহেন কর্মকাণ্ডে বিধিমোতাবেক তার কাছে কৈফিয়ত তলব করা হয়। কিন্তু শাহজাদা রিয়াদ কৈফয়তের বিষয়টি আমলে নেননি।
তাই গত ৮ অক্টোবর ২০২৫ তারিখে তার বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না, এই মর্মে নোটিশ ইস্যু করা হয়। জেলা রেজিস্ট্রার কার্যালয়ের ২৫-৫৬১/১(২) নং স্মারকে দেওয়া এ নোটিশের অনুলিপি মহা পরিদর্শক নিবন্ধন বাংলাদেশকেও দেওয়া হয়। নোটিশ ইস্যুর নির্ধারিত ৩ দিনের মধ্যে সন্তোষজনক কোনো জবাব দাখিল করেননি শাহজাদা রিয়াদ। তাই তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন