editor
প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০
রাজশাহীর চারঘাট উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে হাত ও চোখ বেঁধে শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার অনুপমপুর গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়।
নিহত নারীর নাম রেহেনা বেগম (৫২)। তার স্বামী বেলাল হোসেনকে (৭৩) পুলিশ আটক করেছে। বেলাল আগে পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি এবং হত্যা মামলাও আছে তার নামে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, বাড়িতে শুধু বেলাল এবং তার স্ত্রী রেহেনা ছিলেন। সকালে ওই বাড়িতে হাত ও মুখ বাঁধা লাশ থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি বলেন, বেলাল এখন ভ্যান চালান। তবে প্রায় ২০ বছর আগে তিনি পেশাদার ডাকাত ছিলেন। ডাকাতি করতে গিয়ে তার দুই ছেলে মারাও গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
5 প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর গোয়াইনঘাট উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক আহমেদ
3 জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ
3 বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি’র চেয়ারম্যান তারেক
7 সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজীবুর রহমান নজীব এর সার্বিক দিক-নির্দেশনা ও
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন, তারাও আমাদের
6 সিলেট মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে
2 সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ‘হাজী হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্ট’।
5 ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় সিলেটের দেড় শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে গ্রেটার সিলেট কাউন্সিল (জিএসসি) ইউকে, সিলেট