editor
প্রকাশিত: 9:16 PM, March 11, 2026
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন, তারাও আমাদের মত থাকতে পারতেন, আল্লাহ তায়ালা তাদেরকে দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিবন্ধী মানুষদের অবহেলা ও পিছনে রাখলে চলবে না, দেশের উন্নয়নের সাথে সাথে তাদের জীবন মান উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা সহ তাদের প্রতিষ্ঠিত করতে মানব সেবামূলক প্রতিষ্ঠান গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন যে সহযোগিতা করে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসনিয় কাজ। তিনি সিসিক’র পক্ষ থেকে জিডিএফ-কে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, এ প্রতিষ্ঠান যে ভাবে প্রতিবন্ধী মানুষদের জন্য মানবিক কাজ চালিয়ে যাচ্ছে একদিন সফল সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী ১১ মার্চ বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয় পরিদর্শন ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদের পোষক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সভাপতি প্রমেশ দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ও হাছন রাজা লোকসাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক শামছুল বাছেত সেরু, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, সিলেট মহানগর এনসিপি’র সমন্বয়ক এডভোকেট আব্দুর রহমান আফজল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন রহমানীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, জিডিএফ’র উপদেষ্টা ডাঃ মিফতাহুল হোসেন সুইট, বালাগঞ্জ উপজেলা প্রতিবন্ধী সেবা কেন্দ্রের সভাপতি শাহাবুদ্দীন শাহীন, ব্যবসায়ী সোলেমান হুসেন।
জিডিএফ’র হিসাব রক্ষক মোঃ শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিডিএফ’র সদস্য পার্থ সারতি দত্ত, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা। উপস্থিত ছিলেন ধর্মীয় শিক্ষক মাওলানা আনিস, বাদ্যযন্ত্র শিক্ষক মোঃ ওয়াসিম, শিক্ষক আফজাল শিকদার, মলয় রায়, সরুপা বেগম, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি, সহায়ক কর্মী নূরজাহান বেগম সহ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
আব্দুল কাইয়ুম চৌধুরী দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনকালে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা বেইল পদ্ধতিতে পবিত্র কুরআন তেলাওয়াত, নাতে রাসুল, কবিতা আবৃতি সহ বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করে। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার।
অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ পোষক বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ অতিথিবৃন্দ।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
2 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
5 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 2 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের