admin
প্রকাশিত: 7:30 PM, August 17, 2024
গণহত্যার বিচার, বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিল, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার চার দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় শিক্ষক ফোরাম, সিলেট মহানগর শাখা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ২টায় নগরীর কোর্টপয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা আব্দুশ শহীদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক মো বোরহান উদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমেদ।
এসময় তিনি বলেন, গত জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার, জালিম, খুনি সরকার কর্তৃক গণহত্যাসহ ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল গণহত্যার বিচার করতে হবে এবং বর্তমান শিক্ষা কারিকুলাম বাতিল করে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণকামী একটি নতুুন শিক্ষা কারিকুলাম প্রনয়ণ করতে হবে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি আলহাজ্ব নজির আহমেদ, ইসালমি আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সহ সভাপতি ডা রিয়াজুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম এর সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ইমাদ উদ্দিন, সহসভাপতি শাহজালাল মডেল স্কুল এর প্রধান শিক্ষক মাওলানা মতিউর রহমান খান, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো শাহীন আলম, প্রভাষক রাশেদুল ইসলাম, প্রভাষক মোজাফফর হোসেন, জাতীয় শিক্ষক ফোরাম এর দপ্তর সম্পাদক প্রভাষক আবু তালহা পাপ্পু, প্রভাষক সাকিব আহমেদ, ইসলামি যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, ইসলামি ছাত্র আনদোলনের জেলা সভাপতি আরিফুর রহমান শামীম, আল বাবুর রহমান চৌধুরী, উলামা মাসায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার সেক্রেটারি মাওলানা বদরুল ইসলাম প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়