editor
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২০
সিলেটের পর্যটন খাতকে এগিয়ে নিতে আগামী ২ নভেম্বর থেকে সিলেটের জাফলং ও ভোলাগঞ্জের সাথে ঢাকার সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
শনিবার (৩১ অক্টোবর) সিলেট-তামাবিল-জাফলং সড়কে এসি বাসের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, আগামী ২ তারিখ থেকে জাফলং থেকে ঢাকা ও ভোলাগঞ্জ থেকে ঢাকা এই দুটি বাস সার্ভিস চালু হচ্ছে। ইতোমধ্যে এই দুইটি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।
ইমরান আহমদ আরও বলেন, আমাদের এলাকাকে ওপেন করার জন্য যতো উদ্যোগ নেয়া হয় আমি সেগুলোকে স্বাগত জানাই। আর এতে করেই পিছিয়ে পরা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তিনি বলেন, সিলেটের পর্যটনকে ঘিরে যে ব্যবসা তৈরি হয়েছে সেটা বিরাট সম্ভাবনাময়। এই পর্যটনকে ঘিরে বহু কর্মহারা লোকের কর্ম সংস্থানের ব্যবস্থা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ ছাড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটে পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।
সিলেট-তামাবিল-জাফলং সড়কে এসি বাসের উদ্বোধনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন, পুর্বজাফলং ইউ পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, অধ্যক্ষ ফজলুল হক, অধ্যক্ষ ডক্টর এনামুল হক সরদার, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সিলেট তামাবিল বাসমালিক সমিতির সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নুরুউদ্দিন, নিজাম উদ্দিন,আব্দুল হাফিজ, জাকারিয়া মাহমুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ।
4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
1 ওসমানীনগর প্রতিনিধি: 4 ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে
8 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 1 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে
3 ইকবাল বাহার, কানাইঘাট: 2 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
2 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
3 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে