editor

প্রকাশিত: 7:59 AM, September 21, 2020

চা বাগানে জৈব বালাইনাশক প্রয়োগে উৎপাদনে নতুন বিপ্লব

চা বাগানে জৈব বালাইনাশক প্রয়োগে উৎপাদনে নতুন বিপ্লব

5

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে চা বাগানে জৈব বালাইনাশক প্রয়োগে উৎপাদনে নতুন বিপ্লবের সুচনা হয়েছে। প্রতি বছর বাগানে কোটি টাকার রাসায়নিক প্রয়োগ করেও পোকা দমন করা যেত না। চা বাগানে ১০-৫০ ভাগ পাতা উৎপাদন কম হতো।
কিন্তু সমন্বিত জৈব বালাইনাশক পদ্ধতি প্রয়োগের ফলে লস্করপুর ভ্যালির সুরমা চা বাগান এখন ৯০ ভাগ রোগমুক্ত। দুই বছর আগেও সুরমা চা বাগানে রাসায়নিক বিষ প্রয়োগ করে কোনো ফল পাওয়া যেত না। এ নিয়ে চিন্তায় পড়েছিল সুরমা চা বাগান কর্তৃপক্ষ। সিলেটের মির্জাপুর ইস্পাহানি চা বাগানের জৈব বালাইনাশক পদ্ধতি ফল দেখে এ বছর শুরুতেই সুরমা চা বাগানে এর প্রয়োগ পদ্ধতি শুরু করে। এতে চা বাগানে বিরাট সাফল্য এসেছে।
লস্করপুর ভ্যালির সভাপতি সুরমা চা বাগানের বাসিন্দা রবীন্দ্র গৌড় বলেন, লস্করপুর ভ্যালির মধ্যে অনেক চা বাগান এ বছর বিভিন্ন মৌসুমি পোকার আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। উৎপদন কমে গেছে অনেক। কিন্তু সুরমা চা বাগান একটি ব্যতিক্রম।
জৈব বালাইনাশক প্রয়োগের কারণে সুরমা চা বাগানের প্রতিটি সেকশন সবুজে ভরে গেছে। এ পদ্ধতি প্রতিটি চা বাগানে প্রয়োগ করা হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি খরচ কমে চায়ের বাজারে লাভের সৃষ্টি হবে।
সুরমা চা বাগানের সহকারী ব্যবস্থাপক মিরন হোসেন জানান, জৈব বালাইনাশক পদ্ধতির ফলে সুরমা চা বাগানের উৎপাদনে নতুন বিল্পবের সৃষ্টি হয়েছে। এখন চা বাগান রোগমুক্ত। চা বাগানে মৌসুমের শুরুতেই বিভিন্ন পোকার উপদ্রব দেখা দিত, তখন পোকা দমন করতে চা বাগানে কোটি টাকার উচ্চ মাত্রার রাসায়নিক বিষ প্রয়োগ করা হতো। ফলে উপকারী পোকাসহ চা বাগানের অনেক ক্ষতি হতো।
কিন্তু জৈব বালাইনাশক পদ্ধতির ব্যবহারের ফলে পোকা শনাক্ত করে নির্দিষ্ট পরিমাণ জৈব বালাইনাশক প্রয়োগ করায় উপকারী পোকার কোনো ক্ষতি হয়নি। উপকারী পোকা দিয়ে পোকা দমন করা যাচ্ছে। রাসায়নিক বিষ প্রয়োগের কারণে কচি চা পাতার উৎপাদন বাধাগ্রস্তের পাশাপাশি পরিবেশের জন্যও সহায়ক ছিল না। জৈব বালাইনাশক পদ্ধতি হলো নিমপাতাসহ বিভিন্ন ভেষজ উদ্ভিদের নির্যাস দিয়ে তৈরি ওষুধ।
সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাশেম জানান, ২-৩ বছর আগে পোকার আক্রমণে চা বাগান অনেক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু বর্তমানে জৈব বালাইনাশক ব্যবহারের পদ্ধতির ফলে সুরমা চা বাগান এখন রোগমুক্ত। ফলে প্রায় এক কোটি টাকা সাশ্রয় হয়েছে। উৎপাদন বেড়েছে বহুগুণ।
চায়ের গুণগত মান বেড়েছে এবং মানব দেহের জন্য স্বাস্থ্যকর। বাংলাদেশের সব চা বাগান কর্তৃপক্ষ এ পদ্ধতি ব্যবহার করলে বাংলাদেশে চায়ের বিপ্লব ঘটবে। তিনি বলেন, ৪-৫ মাস আগে করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় চা বাগানে চায়ের বিক্রি প্রায় বন্ধ ছিল।
তবে চা বাগান রোগমুক্ত হওয়ায় চায়ের উৎপাদন ও গুণগুত মান বৃদ্ধি পাওয়ায় এ ক্ষতি পুষিয়ে এখন ভালো দরে সুরমা চা বাগানের চা পাতা নিলামে বিক্রি হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

6 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

7 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

7 স্টাফ রিপোর্টার: 1 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 3 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)

1
6