editor
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০
সিলেট ৩ আসনের সংসদ সদস্য, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছে। তৃণমূল পর্যায়ে জনগণের সু-চিকিৎসার জন্যে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে। ফলে মাতৃ ও শিশু মৃত্যু হার কমেছে। আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জনগনের চিকিৎসা সেবা নিশ্চিত থাকবে। চিকিৎসা সেবা জনগণের দোরঘোড়ায় পৌছে দেওয়ার ফলে, জনগণ সহজে চিকিৎসার এ সুফল ভোগ করতে সফল হয়েছে। আমার নির্বাচনি এলাকায় অসংখ্য কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে। যে সব এলাকায় কমিউনিটি ক্লিনিক এর প্রয়োজন, সে সব এলাকায় কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হবে। তিনি এ সরকারী সুযোগ সুবিধা গ্রহনের জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।
এম.পি মাহমুদ সামাদ চৌধুরী গতকাল শনিবার সকালে ২৭ লক্ষ টাকা ব্যয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩নং ঘিলাছড়া ইউনিয়ন এর আশীঘর কমিউনিটি ক্লিনিক এর পুনঃনির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ কামরুজ্জান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিসবাহ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব নাথ, ঘিলাছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কমর উদ্দিন চৌধুরী, ঘিলাছড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা রিয়াজ খান, জবরুল হোসেন চৌধুরী, বুরহান উদ্দিন সিন্দু, ঘিলাছড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জিল্লুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি
3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
2 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
3 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
1 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
3 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট
7 সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল