editor
প্রকাশিত: 3:52 PM, April 3, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে শনিবার (৩ এপ্রিল) শুরু হয়েছে কওমি মাদরাসার দাওরায়ে হাদীস পরীক্ষা। এর মধ্যে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে সরকার।
এমন পরিস্থিতিতে শুরু হওয়া পরীক্ষা চলবে নাকি স্থগিত করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠক ডেকেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।’ বিকেলে এ বৈঠক হবে।বোর্ডের মিডিয়া কমিউনিকেশনে দায়িত্বরত কর্মকর্তা আব্দুল মাজেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘যথাযথ স্বাস্থবিধি মেনে আমাদের আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ পর সরকারঘোষিত লকডাউনের খবর জানতে পেরেছি। বিকেলে বৈঠক ডাকা হয়েছে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।’সরকারের সর্বশেষ ১৮ দফা নির্দেশনা অনুযায়ী, সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শর্তসাপেক্ষে গত জুলাই থেকে খোলা থাকলেও ২৯ মার্চ থেকে কওমি মাদরাসাও বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী। কিন্তু সরকারের নির্দেশনা উপেক্ষা করে শনিবার পরীক্ষা নিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড।স্বাস্থ্যবিধি মেনে দাওরায়ে হাদীস পরীক্ষা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ‘আল হাইআতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের’ পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল।তিনি জানান, শনিবার সারাদেশে ২২২টি পরীক্ষাকেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়। সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেয়। এ পরীক্ষাটি অনেক আগেই ঘোষণা করা ছিল। এক দফায় রুটিন পরিবর্তন করা হয়েছে। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই আমরা পরীক্ষা নিচ্ছি।
অনলাইন ডেস্ক(রিপা-২২)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন